ষাটোর্ধ্ব বৃদ্ধ মতিয়ার রহমান নির্বাক চেয়ে আছেন বাড়ির উঠোনে। মতিয়ার রহমানের সাথে ঘটে গেছে এক অমানবিক ঘটনা। পাওনাদারের এক হাজার টাকা পরিশোধ করতে না পারায় ঘরের টিন খুলে নিয়ে গেছে বৃদ্ধ মতিয়ার রহমানের ঘর।গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের প্রত্যন্ত রূপনাথপুর গ্রামে ঘটেছে অমানবিক এক ঘটনা। এতে পরিবারটি চরম দুর্দশায় মানবেতর জীবনযাপন করছে।স্থানীয়রা জানান, ঐ গ্রামের ষাটোর্ধ্ব মতিয়ার রহমানের নাতি কয়েক মাস আগে প্রতিবেশী সাজু মিয়ার ছেলে সুরুজ মিয়ার কাছ থেকে মোবাইল মেরামতের জন্য এক হাজার টাকা ধার নেয়। নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে না পারায় গত ২৮ সেপ্টেম্বর পাওনাদার সুরুজ মিয়া বৃদ্ধ মতিয়ার রহমানের বাড়িতে গিয়ে বসতঘরের ছাউনির ১০-১২টি টিন জোরপূর্বক খুলে নিয়ে যায়।বৃদ্ধ মতিয়ার রহমানের স্ত্রী জমিলা বেগম অভিযোগ করেন, ‘আমাদের একমাত্র মাথাগোঁজার ঠাঁই এই ঘরের টিন খুলে নিয়ে গেছে। অনেক অনুরোধ করেছি, কিন্তু সুরুজ কোনো কথা শোনেনি। বৃষ্টির দিনে খুব অসুবিধার মধ্যে আছি।’এ ঘটনায় জমিলা বেগম ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে দুই দিন আগে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরুজকে টিনগুলো ফেরত দিতে বললেও এখনো কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।ঘটনার সত্যতা নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রুহুল আমিন সাংবাদিকদের জানান, ‘আমি নিজেও বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু সুরুজ মিয়া আমার কথাও শোনেনি।’এমন নৃশংস ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী জানান, ‘হতদরিদ্র পরিবারের মাথাগোঁজার ঘরের টিন খুলে নেওয়া অমানবিক ও অগ্রহণযোগ্য।’ তারা দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্ণফুলী টানেলে অতিরিক্ত গতির বাস উল্টে আহত ৫
কর্ণফুলী টানেলে অতিরিক্ত গতির বাস উল্টে আহত ৫

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে Read more

পদ্মায় বাস উল্টে নদীতে: ৪ জনের মরদেহ উদ্ধার
পদ্মায় বাস উল্টে নদীতে: ৪ জনের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে।বুধবার (২৫ মার্চ) বিকেল Read more

পুলিশকে ছুরিকাঘাত করে পুকুরে লাফ দেওয়া সেই যুবকের মরদেহ উদ্ধার
পুলিশকে ছুরিকাঘাত করে পুকুরে লাফ দেওয়া সেই যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে পুলিশের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও এসআই মহসিন আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া সেই অজ্ঞাত যুবকের Read more

বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন ড. ইউনূস: মির্জা আব্বাস
বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন ড. ইউনূস: মির্জা আব্বাস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তিনি জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম Read more

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় পড়ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় পড়ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এত করে সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে তার Read more

পর্তুগালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে লাগতে পারে এক সপ্তাহ
পর্তুগালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে লাগতে পারে এক সপ্তাহ

স্পেন ও পর্তুগালে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ইতোমধ্যে স্প্যানিশ ইলেক্ট্রিসিটি নেটওয়ার্কের প্রধান বলেছিলেন, পুনরায় বিদ্যুৎ সরবরাহ করতে ছয় থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন