সারাদেশে জুন মাসে ৬৮৯টি সড়ক দুর্ঘটনায় ৬৯৬ জন নিহত ও ১৮৬৭ জন আহত হয়েছেন। হিসাব অনুযায়ী দৈনিক গড়ে নিহত হয়েছেন ২৩ জন। দুর্ঘটনায় গত মে মাসের তুলনায় প্রাণহানি বেড়েছে ২২.৫৫ শতাংশ।বুধবার (০২ জুলাই) সংবাদ মাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো জুন মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ফাউন্ডেশনটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।প্রতিবেদনে বলা হয়, ২৫৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২২৮ জন। এই সময়ে ১৮টি নৌ-দুর্ঘটনায় ২১ জন নিহত, ১৩ জন আহত হয়েছেন। ৫৩টি রেল ট্রাক দুর্ঘটনায় ৪৪ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ২২৮ জন, বাসের যাত্রী ৬৩ জন, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রলি-লরি-ড্রাম ট্রাক-রোড রোলার আরোহী ৫৪ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস আরোহী ২২ জন, থ্রি-হুইলার যাত্রী (সিএনজি-অটোরিকশা-অটোভ্যান) ১৫১ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-করিমন-ভটভটি-পাখিভ্যান-মাহিন্দ্র-টমটম) ৪৪ জন এবং বাইসাইকেল-রিকশা আরোহী ১৪ জন নিহত হয়েছেন।দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ১২৪৩টি। এর মধ্যে বাস ২১৩টি, ট্রাক ১৮০টি, কাভার্ডভ্যান ৩০টি, পিকআপ ৩৭টি, ট্রাক্টর ১১টি, ট্রলি ১৬টি, লরি ৭টি, ড্রাম ট্রাক ১৯টি, পুলিশ ভ্যান ২টি, তেলবাহী ট্যাংকার ২টি, রোড রোলার ১টি, মাইক্রোবাস ৩১টি, প্রাইভেটকা ৪৪টি, অ্যাম্বুলেন্স ৭টি, জিপ ২টি, মোটরসাইকেল ২৭১টি, থ্রি-হুইলার ২১৯টি, স্থানীয়ভাবে তৈরি যানবাহন ৯৫টি, বাইসাইকেল-রিকশা ২৭টি এবং অজ্ঞাত যানবাহন ২৯টি।এরমধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২০২টি দুর্ঘটনায় ১৮৭ জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ২৭টি দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় ৩৪টি দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এই জেলায় ৬টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন।রাজধানী ঢাকায় ৬২টি সড়ক দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৮৭ জন আহত হয়েছেন।প্রতিবেদনে দুর্ঘটনার কারণ হিসেবে বলা হয়, ত্রুটিপূর্ণ যানবাহন; ত্রুটিপূর্ণ সড়ক; বেপরোয়া গতি; চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা; বেতন-কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা; মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল; তরুণ-যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো; জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা; দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা; বিআরটিএ-র সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজিকে।সুপারিশ হিসেবে বলা হয়, দক্ষ চালক তৈরির উদ্যোগ বৃদ্ধি করতে হবে; চালকদের বেতন-কর্মঘণ্টা নির্দিষ্ট করতে হবে; বিআরটিএ’র সক্ষমতা বৃদ্ধি করতে হবে; পরিবহন মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের প্রতি ট্রাফিক আইনের বাধাহীন প্রয়োগ নিশ্চিত করতে হবে; মহাসড়কে স্বল্পগতির যানবাহন বন্ধ করে এগুলোর জন্য আলাদা পার্শ্ব রাস্তা (সার্ভিস রোড) তৈরি করতে হবে; পর্যায়ক্রমে সকল মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ করতে হবে; গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ করতে হবে; রেল ও নৌ-পথ সংস্কার করে সড়ক পথের উপর চাপ কমাতে হবে; টেকসই পরিবহন কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে এবং সড়ক পরিবহণ আইন-২০১৮ বাধাহীনভাবে বাস্তবায়ন করতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জুলাই সনদ’ স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা, সন্ধ্যায় জরুরি বৈঠক
‘জুলাই সনদ’ স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা, সন্ধ্যায় জরুরি বৈঠক

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যই এই অনিশ্চয়তার মূল কারণ বলে Read more

জুলাই সনদ কার্যকর ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন: এনসিপি
জুলাই সনদ কার্যকর ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন: এনসিপি

জুলাই ঘোষণাপত্র প্রণয়নের পাশাপাশি মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত Read more

টানেল সার্ভিস এলাকায় দুইদিনে ৩৯ রোহিঙ্গা আটক
টানেল সার্ভিস এলাকায় দুইদিনে ৩৯ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকির চর এলাকার টানেল সার্ভিস এরিয়া থেকে দুইদিনে ৩৯ জন রোহিঙ্গা শরনার্থীকে আটক করেছে ৪(বিএন) আনসার ব্যাটালিয়ন Read more

সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১২২২
সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১২২২

সারদেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ২২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০১ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে Read more

চকরিয়া মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরী
চকরিয়া মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরী

কক্সবাজারের চকরিয়া মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে পিংকি নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে।শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটের সময় Read more

পাকিস্তানে তেলের ট্যাংকার বিস্ফোরণে আহত ৪০
পাকিস্তানে তেলের ট্যাংকার বিস্ফোরণে আহত ৪০

পাকিস্তানে তেলের ট্যাংকারে আগুন লাগার পর বিস্ফোরণে ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার ( ২৮ এপ্রিল) বেলুচিস্তান প্রদেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন