নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে তুরস্কের আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে গত ১৪ এপ্রিল ২০২৫ আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল নোবিপ্রবির পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেছেন। অন্যদিকে আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক ড. কেনান আহমেত।বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কোলাবোরেশান ও কো-অপারেশন সেন্টার এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. রোকনুজ্জামান সিদ্দিকী এবং আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়ের ৩ জন ভাইস রেক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, নোবিপ্রবি এবং আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত এ চুক্তির ফলে ইরাসমাস মোবিলিটি প্রোগ্রাম এর আওতায় কৃষি, ট্যুরিজম, বায়োটেকনোলজি, ফুড প্রসেসিং এবং রিনিউবল এনার্জি বিষয়ে ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এক্সচেঞ্জ, শিক্ষক-শিক্ষার্থী শিক্ষা ও যৌথ গবেষণা, কর্মকর্তাদের প্রশিক্ষণ ও টেকনিক্যাল কোলাবরেশনের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে
মাদারীপুরে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে স্বাস্থ্য সহকারীরা ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। আজ সোমবার (৬ Read more

পত্রিকা: ‘ভারতীয় পুলিশের কাছে তুলে দিয়ে নির্যাতন চালানো হতো কলকাতায়’
পত্রিকা: ‘ভারতীয় পুলিশের কাছে তুলে দিয়ে নির্যাতন চালানো হতো কলকাতায়’

বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে নারীর ৬০ শতাংশ কোটা বাদ দেওয়া হয়েছে ; সেই সঙ্গে পোষ্য ও পুরুষ Read more

পুরনো নয়, ভবিষ্যতের দুর্নীতি প্রতিরোধে জোর দিতে হবে: দুদক চেয়ারম্যান
পুরনো নয়, ভবিষ্যতের দুর্নীতি প্রতিরোধে জোর দিতে হবে: দুদক চেয়ারম্যান

সরকার প্রধান মনে করেন আমাদের কর্মপদ্ধতিতে একটি বড় দুর্বলতা হলো, আমরা বেশিরভাগ সময় ব্যয় করি পুরনো দুর্নীতি খুঁজে বের করার Read more

ছয় মাসে মালয়েশিয়ায় ২৬ হাজারের বেশি অভিবাসী আটক
ছয় মাসে মালয়েশিয়ায় ২৬ হাজারের বেশি অভিবাসী আটক

মালয়েশিয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত ছয় মাসে দেশটির অভিবাসন বিভাগ মোট ২৬ হাজার ২৩৬ জন অভিবাসীকে আটক Read more

এবার এসএসসি পরীক্ষার্থীসহ ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
এবার এসএসসি পরীক্ষার্থীসহ ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

এবার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ছবি তোলার সময় এসএসসি পরীক্ষার্থীসহ ২ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে গেছে।শুক্রবার (২ মে) Read more

জীবননগরে রাতের আধারে পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা 
জীবননগরে রাতের আধারে পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা 

চুয়াডাঙ্গার জীবননগরে শত্রুতা করে প্রায় ৫২০ টি উচ্চ ফলনশীল জাতের পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (০৪ মে) দিবাগত রাতে জীবননগর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন