কক্সবাজারের টেকনাফে পুলিশ সদস্যরা পাহাড় কেন্দ্রিক অপহরণ চক্রের সাথে জড়িত অস্ত্রধারী ৫ অপহরণকারীকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। গোপন সংবাদের মাধ্যমে (২০ জুলাই) দিবাগত রাতে, এই পাঁচ অপহরণকারীকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের অন্তর্গত শাপলাপুর এলাকা সংলগ্ন মেরিন ড্রাইভ সড়ক থেকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তিরা হচ্ছে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া এলাকার বাসিন্দা আব্বাস উদ্দিন (৪২), সাকিবুল ইসলাম (২২), ফরহাদ মিয়া (১৯), মো. রবিউল হোসেন (২৭) ও মো. তাওসিফ (১৯)। তারা সবাই উখিয়া-টেকনাফের গহীন পাহাড়ে লুকিয়ে থাকা অস্ত্রধারী রোহিঙ্গা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানায় পুলিশ। রবিবার (২০ জুলাই) দুপুরের দিকে উক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, গত (১৮ জুলাই) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পাহাড়ি এলাকা সংলগ্ন আলোচিত ‘ঢালা’ নামক স্থান থেকে অস্ত্রধারী অপহরণ চক্রের সদস্যরা ‘পাভেল চাকমা’ নামে এক ব্যক্তিকে অপহরণ করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে অবহিত করার পাশাপাশি সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করেছেন। এরপর থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করার জন্য পুলিশের বেশ কয়েকটি দল পাহাড় কেন্দ্রিক বেশ কয়েকটি পয়েন্টে অভিযান পরিচালনা করতে থাকে। অবশেষে (২০ জুলাই) দিবাগত রাতে দেশীয় তৈরি অস্ত্র ও গুলিসহ ৫ অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত অভিযান চলাকালীন সময়ে অপহরণ চক্রের সাথে জড়িত বেশ কয়েকজন অপরাধী কৌশলে পালিয়ে গেছে বলে জানান তিনি। আটক ও পলাতক অপহরণকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এই চক্রের সাথে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। ধৃত ৫ অপহরণকারী পুলিশকে স্বীকারোক্তি দিয়েছেন যে, পাভেল চাকমাকে অপহৃত করার ঘটনায় তারা সক্রিয়ভাবে জড়িত ছিল। এদিকে স্থানীয়রা জানিয়েছেন, পাভেল চাকমাকে অপহৃত করার পর অপহরণকারীরা ভুক্তভোগী পরিবারের কাছ থেকে বিভিন্ন কৌশলে দেড় লাখ টাকা মুক্তিপণ আদায় করে তাকে মুক্তি দিয়েছিল।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু, চলবে ১০ জুলাই পর্যন্ত
আজ থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু, চলবে ১০ জুলাই পর্যন্ত

সৌদি আরব  থেকে পবিত্র হজ পালন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন হাজিরা। আজ মঙ্গলবার (১০ ‍জুন) শুরু হচ্ছে বাংলাদেশি হাজিদের Read more

নির্বাচনের আগে যে কোনো মূল্যে পরিস্থিতির উন্নতি করবে সরকার: উপ-প্রেস সচিব
নির্বাচনের আগে যে কোনো মূল্যে পরিস্থিতির উন্নতি করবে সরকার: উপ-প্রেস সচিব

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নয়ন ঘটবে। নির্বাচনের Read more

কারাগারে বন্দি করা হলো সাবেক ফরাসি প্রেসিডেন্টকে
কারাগারে বন্দি করা হলো সাবেক ফরাসি প্রেসিডেন্টকে

লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে কারাদণ্ডপ্রাপ্ত সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে কারাগারে বন্দি করা হয়েছে। মঙ্গলবার Read more

একাত্তর আর চব্বিশের গণহত্যাকারীদের জনগণ ভোট দিবে না: ভিপি নান্নু
একাত্তর আর চব্বিশের গণহত্যাকারীদের জনগণ ভোট দিবে না: ভিপি নান্নু

ঝালকাঠি প্রতিনিধি: একাত্তর আর চব্বিশের গণহত্যাকারীদের জনগণ ভোট দিবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও Read more

ইসরায়েলে সরাসরি আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল, নিহত ১
ইসরায়েলে সরাসরি আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল, নিহত ১

ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার মিসাইল। এতে এক বিদেশি শ্রমিক নিহত হয়েছেন।সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ক্লাস্টার মিসাইলের Read more

ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সফরে আগামীকাল সোমবার ঢাকা আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের প্রথমদিন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন