কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।শুক্রবার (০৬ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের কোদালিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকি গ্রামের দুলাল মিয়া (৪৫) ও একই ইউনিয়নের তারাকান্দি গ্রামের শাহাব উদ্দিন (৫৫)। এ ঘটনায় একই ইউনিয়নের চরটেকি গ্রামের নজরুল ইসলামের ছেলে সাব্বির (২৫) গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি বাসের পেছনে একটি মোটরসাইকেল দাঁড়িয়ে ছিল। হঠাৎ পিছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হেলিশ রঞ্জন সরকার জানান, গুরুতর আহত দুলাল মিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শাহাব উদ্দিনকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হলেও তার স্বজনেরা তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান, সেখানেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। আহত সাব্বিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রসূতি মায়ের ইনজেকশন ভুল করে নবজাতকের শরীরে পুশের অভিযোগ
প্রসূতি মায়ের ইনজেকশন ভুল করে নবজাতকের শরীরে পুশের অভিযোগ

কিশোরগঞ্জের হোসেনপুরে মর্ডান জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মায়ের ইনজেকশন ভুল করে নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে।গতকাল রবিবার Read more

সাম্য হত্যার প্রতিবাদে লামায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সাম্য হত্যার প্রতিবাদে লামায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে লামার আজিজনগর সাংগঠনিক উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও সাহসী Read more

মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর কাছে হার মানলো ৭ম শ্রেণির শিক্ষার্থী আয়ানও
মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর কাছে হার মানলো ৭ম শ্রেণির শিক্ষার্থী আয়ানও

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সাহিল ফারাবি আয়ান (১৪) নামের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।রোববার (২৭ Read more

১২ আগস্ট: নামাজের সময়সূচি
১২ আগস্ট: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ইংরেজি, ২৮ শ্রাবণ ১৪৩২ বাংলা, ১৭ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

মেহেরপুরের ডিসি ইকোপার্ক এখন অসামাজিক কার্যকলাপের আখড়া!
মেহেরপুরের ডিসি ইকোপার্ক এখন অসামাজিক কার্যকলাপের আখড়া!

ঐতিহাসিক স্মৃতি বিজড়িত মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়ায় অবস্থিত ঐতিহাসিক নীলকুঠি ১৮৫৯ সালে নির্মিত হয় ব্রিটিশদের হাত ধরে। কাজলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন