বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খানের বদলির আদেশ প্রত্যাহার ও কর্মস্থলে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনেরমতো মানববন্ধন করেছে রাজণীতিদি, জেলে, শিক্ষক ও শিক্ষার্থীসহ উপজেলার সাধারন জনগন। বুধবার(১৬ এপ্রিল) পাথরঘাটা আবুসাইদ চত্তরে (গোল চত্তর) এ কর্মসূচি পালিত হয়। এ সময় তাঁরা ইউএনওর বদলির আদেশ প্রত্যাহার করে পুনর্বহালের দাবি জানান এবং যদি না করা হয় তাহলে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান।মানববন্ধনে বক্তব্য রাখেন, বিভিন্ন রাজনৈতিক নেতা জেলে, শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সামাজিক সংস্থার কর্মীরা।বক্তারা বলেন, বর্তমান ইউএনও মো. রোকনুজ্জামান খান পাথরঘাটা উপজেলায় আসার পর থেকে উপজেলা পরিষদের অন্তর্গত নানামুখী কাজ স্বচ্ছভাবে হয়েছে। দুর্নীতি এবং চাদাবাজী বন্দ করতে সক্ষম হয়েছে এবং তার অফিসরুমে সবসময় যেকোনো সাধারণ মানুষ ঢুকে কথা বলার সুযোগ পেয়েছে। তারা বলেন, আমরা জানি তিনি চিরকাল এই উপজেলায় থাকবেন না। তার পরেও যে সকল প্রকল্প তিনি হাতে নিয়েছেন তা বাস্তবায়ন করার জন্য আরো কিছু দিন এ উপজেলায় তার থাকা উচিৎ বলে তারা মনে করেন। তাই তার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় মহাসড়ক অবরোধসহ আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুশিয়ারি দেন।উল্লেখ্য, গত ১০ এপ্রিল বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন স্বাক্ষরিত চিঠিতে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খানকে পার্শ্ববর্তী জেলা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে পাথরঘাটা উপজেলার বাসিন্ধাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ইতমধ্যে তারা সামাজিক যোগাযোগরে মাধ্যম ফেসবুকে তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঝড় তুলেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু
জয়পুরহাটে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বজ্রপাতে আব্দুল হান্নান (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার মামুদপুর ইউনিয়নের আমিড়া Read more

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে ত্রিশালে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে ত্রিশালে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন

শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে ময়মনসিংহের ত্রিশালের শিক্ষক-অভিভাবক Read more

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চলেছে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ
এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চলেছে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বিশ্বের এক নম্বর ধনী ও ইউরোপের সেনজেনভুক্ত দেশ লুক্সেমবার্গ। দেশটির প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন এবং পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেত্তেল Read more

নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল
নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় গেছে বিএনপির একটি Read more

‘পাকিস্তানে কেউ হামলা করলে চিন্তা ছাড়াই দিল্লিতে হামলা হবে’
‘পাকিস্তানে কেউ হামলা করলে চিন্তা ছাড়াই দিল্লিতে হামলা হবে’

ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাইকমিশনার আব্দুল বাসিত বলেছেন, ‘পাকিস্তানে যদি কোনো বিদেশি শক্তির হামলা হয়, তার জবাবে কোনো চিন্তা ছাড়াই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন