ফিলিস্তিন মুসলিম গনহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে প্যালেস্টাইন সলিডটরি মুভমেন্টের আয়োজনে “মার্চ ফর প্যালেস্টাইন” অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন ভোলার হাজার হাজার তৌহিদি জনতা। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় ভোলা শহরের কালিনাথ রায়ের বাজার সংলগ্ন হাটখোলা জামে মসজিদে চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান খান তালুকদার। এ কর্মসূচিতে বিএনপি, জামায়াতে ইসলামী,  ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি (বিজেপি)সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষ অংশ গ্রহন করেন।এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের মুসলমানদের উপর বর্বর দখলদার ইসরাইলি বাহিনীর উপর্যুপরি বিমান হামলা, বোমা বর্ষণ, রাসায়নিক হামলা চালিয়ে আসছে। এ অমানবিক সহিংসতা ও নির্বিচারে গণহত্যার শিকার নিরীহ মুক্তিকামী ফিলিস্তিনি নারী-পুরুষ ও শিশু।ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনের ওপর যে বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তা বর্বরতার সব সীমা ছাড়িয়ে গেছে। এবারের গণহত্যা যেন কফিনের শেষ পেরেক। ফিলিস্তিনিদের হত্যা ও বিতাড়িত করার মাধ্যমে মূলত মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসাসহ ফিলিস্তিনের পবিত্র ভূমি দখলই মার্কিন-ইহুদি চক্রের মূল লক্ষ্য।বক্তরা আরো বলেন, দখলদার ইসরায়েলের পন্য বয়কটের মাধ্যমে তাদের মূল অর্থনীতিতে আঘাত দিতে হবে। বাংলাদেশের সাথে তাদের সকল ব্যবসায়ীক কূটনীতিক সম্পর্ক ছিন্ন করার দাবী জানান তারা। এছাড়াও ভোলার সকল ব্যবসায়ীদের ইসরায়েলি পন্য দোকানে না রাখার অনুরোধ জানান।ফিলিস্তিন মুসলিমদের উপর বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ব মুসলিম নেতাদের মজলুম গাজাবাসীর পাশে দাড়ানোর আহ্বান জানান। এদিকে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি সফর করতে সকাল থেকেই ভোলার বিভিন্ন গ্রামে থেকে খন্ড খন্ড মিছিল আসতে থাকে। যা এক সময় জনসমুদ্রে পরিনত হয়। কানায় পূর্ণ হয় ভোলা শহরের কালিনাথ রায়ের বাজারসহ আশপাশের এলাকা।মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন,  জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, জাতীয় পার্টির (বিজেপি) ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মো. মোতাছিম বিল্লাহ, জামায়াতে ইসলামী ভোলা জেলার নায়েবে আমীর অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, ইসলামি আন্দোলনের জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, ইত্তেহাদুল মাদারিসিল কাওমিয়্যাহ বাংলাদেশ ভোলা জেলা সেক্রেটারি মাওলানা মো. বশির উদ্দিন, হেফাজতে ইসলামের ভোলা জেলার সিনিয়র যুগ্ম সম্পাদক  মাওলানা মো  মিজানুর রহমান আজাদী, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সহসভাপতি মুফতি আহাম্মদ উল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা মুফতি ইয়াছিন নবীপুরী, জমিয়াতুল মোদাররেছীনের জেলা সভাপতি মাওলানা আহাম্মদ উল্লাহ আনছারী, বেফাকুল মাদারেসিল আরাবিয়ার জেলা সভাপতি মাওলানা মো. মহিউদ্দিন, জামায়াতে ইসলামীর সদর উপজেলার আমির মাওলানা মো. কামাল হোসেন, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আবু জাফর আব্দুল্লাহ, জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি মাওলানা মীর মো. বেলায়েত হোসেন, সেক্রেটারি মাওলানা মো. আব্বাস উদ্দিন, ইসলামি ঐক্য আন্দোলনের জেলা আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম খান, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের জেলা সভাপতি মাওলানা মো. আমির হোসেন, বেফাকের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ইসরাফিল আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, বাংলাদেশ জমিয়তে হেজবুল্লাহর জেলা সেক্রেটারি মাওলানা মো. সাইফুল ইসলামসহ অন্যান্যরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরিষাবাড়ীতে ব্রীজ নির্মাণের ৬ মাসের মাথায় দুইপাশের সংযোগ সড়কে ধস
সরিষাবাড়ীতে ব্রীজ নির্মাণের ৬ মাসের মাথায় দুইপাশের সংযোগ সড়কে ধস

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী ঘোড়ামারা বাজার সংলগ্ন একটি গার্ডার ব্রীজ নির্মাণের ৬ মাসের মাথায় ধসে পড়েছে দুইপাশের Read more

থালাপতির বাড়িতে হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার
থালাপতির বাড়িতে হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে বহু মানুষ হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনার Read more

বেঙ্গালুরুর শিরোপা উৎসবে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু
বেঙ্গালুরুর শিরোপা উৎসবে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উত্তেজনাপূর্ণ মেগা ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়েছে দক্ষিণ ভারতের ফ্র্যাঞ্জাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টুর্নামেন্টটির ১৮তম Read more

পিএসজির গোল উৎসব, লিভারপুলের ‘লাস্ট মিনিট শো’
পিএসজির গোল উৎসব, লিভারপুলের ‘লাস্ট মিনিট শো’

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে দারুণ শুরু পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। একই দিনে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ ও Read more

আসন সীমানা পরিবর্তনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ
আসন সীমানা পরিবর্তনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

আসন সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন