রাইফেলের মতো যেসব অস্ত্রের গুলিতে মানুষ মারা যেতে পারে সেগুলো ব্যবহারে পুলিশকে নিরুৎসাহিত করা হয়েছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশ কোনো কিলার ফোর্স হতে পারে না। পুলিশের কাছে বড়জোর শটগান থাকতে পারে। এসব নিয়ে আমরা আলাপ-আলোচনা করছি।মঙ্গলবার (১৩ মে) আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।গতকাল ১২ মে পুলিশের হাতে ‘মারণাস্ত্র’ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মারণাস্ত্র থাকবে শুধু এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) কাছে। পুলিশ তাদের কাছে থাকা মারণাস্ত্র জমা দেবে।পুলিশের হাতে মারণাস্ত্র না রাখার সরকারি সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘সরকার তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে বিষয়টা মিন করেছে সেটি হচ্ছে যে অস্ত্রের গুলির ফলে নিশ্চিত মৃত্যু যেমন- রাইফেল। রাইফেল থেকে বুলেট নির্গত হয়। এগুলো আমরা এভয়েড করব। আমরা আর্মামেন্টেরিয়াম(অস্ত্রাগার) নিয়ে সবার সঙ্গে আলোচনা করে ঠিক করব।’ তিনি আরও বলেন, ‘অন প্রিন্সিপাল আমরা মনে করি যে, পুলিশ ক্যান নট বি এ কিলার ফোর্স। আমার কাছে বড়জোর শটগান থাকবে। এটাই একটা স্বাভাবিক প্রত্যাশা। যেসব জায়গায় বা বিশেষ জায়গাগুলোতে বিদ্রোহ হয় বা বিদ্রোহী থাকে সেসব জায়গায় পুলিশের কার্যক্রমটা ভিন্ন হয়। তবে স্বাভাবিকভাবেই আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কাছে যেন লিথাল ওয়েপন(প্রাণঘাতি মারণাস্ত্র) না থাকে। পুলিশের কাছে নন লিথাল ওয়েপন থাকাটা বিশ্বব্যাপী সমর্থন করে।’এদিন মিরপুর-১৪ পুলিশ স্টাফ কলেজের পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আয়োজন করা হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ৪৪৮ জন আটক
ভারতে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ৪৪৮ জন আটক

ভারতের ওড়িশা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে অন্তত ৪৪৮ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে শুরু হওয়া অভিযানে আটককৃতদের Read more

সুইডেনের স্কোগাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অটাম ২০২৫ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’
সুইডেনের স্কোগাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অটাম ২০২৫ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’

সুইডেনের স্কোগাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যাডমিন্টনপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর আয়োজন ‘অটাম ২০২৫ টুর্নামেন্ট’। আগামী রবিবার (১২ অক্টোবর ২০২৫) সকাল ১০টা Read more

২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন: প্রধান উপদেষ্টা
২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন: প্রধান উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার Read more

পূজার ছুটিতে ঢাকা-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন
পূজার ছুটিতে ঢাকা-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন

আসন্ন দুর্গাপূজার ছুটিতে ঢাকা-কক্সবাজার রুটে বিশেষ যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর Read more

নোয়াখালীতে স্বামীর ওপর অভিমান করে মেয়েকে নিয়ে স্ত্রীর আত্মহত্যা
নোয়াখালীতে স্বামীর ওপর অভিমান করে মেয়েকে নিয়ে স্ত্রীর আত্মহত্যা

নোয়াখালীর সদর উপজেলায় স্বামীর ওপর অভিমান করে চার বছরের শিশু কন্যাকে নিয়ে আলাদা রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন