ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, তেহরানে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে তিনি বাসিজ মিলিশিয়ার সদরদপ্তর এবং এভিন কারাগারের নাম উল্লেখ করেছেন।সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।এভিন কারাগারে রাজনৈতিক বন্দি ও সরকারবিরোধীদের আটক রাখা হয় বলে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ রয়েছে।বিবিসি নিশ্চিত করেছে, হামলার সময় এভিন কারাগারের প্রধান ফটকে একটি বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে।হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেছেন, ‌ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী তেহরানের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানছে। দেশটির স্বেচ্ছাসেবী সশস্ত্র মিলিশিয়াগোষ্ঠী বাসিজের সদরদপ্তর, এভিন কারাগার, ইসরায়েলকে ধ্বংসের সময়গণনা করা ঘড়ি, বিপ্লবী গার্ডের অভ্যন্তরীণ নিরাপত্তা সদরদপ্তরসহ আরও কিছু সরকারি প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-সম্পর্কিত বার্তা সংস্থা ফারসও জানিয়েছে, এভিন কারাগারের প্রবেশদ্বার সম্ভবত ড্রোন বা সীমিত বিস্ফোরক ব্যবহার করে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো বন্দির পালিয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রেকর্ড তাপমাত্রায় পুড়ছে ইসরায়েল
রেকর্ড তাপমাত্রায় পুড়ছে ইসরায়েল

অত্যধিক তাপপ্রবাহের ফলে ইসরায়েলের কিছু অংশে তাপমাত্রা রেকর্ড প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। Read more

প্রার্থিতা ফিরে পেলেন হুম্মাম কাদের চৌধুরী
প্রার্থিতা ফিরে পেলেন হুম্মাম কাদের চৌধুরী

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীর মনোনয়নপত্র বৈধ Read more

জামালপুরে অটোভ্যান দুর্ঘটনায় প্রাণ হারালেন বৃদ্ধা
জামালপুরে অটোভ্যান দুর্ঘটনায় প্রাণ হারালেন বৃদ্ধা

জামালপুরের বকশীগঞ্জে ব্যাটারি চালিত অটোভ্যানে করে যাওয়ার পথে ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে সংঘর্ষে সাহারা ভানু (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু Read more

সাটুরিয়ায় হরগজ গরুর হাটে অতিরিক্ত হাসুলি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা
সাটুরিয়ায় হরগজ গরুর হাটে অতিরিক্ত হাসুলি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী হরগজ গরুর হাটে অতিরিক্ত হাসলি আদায় বন্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ রবিবার (১৫ Read more

সুন্দরবনে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার
সুন্দরবনে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার

পশ্চিম সুন্দরবনে অভিযান চালিয়ে দুর্ধর্ষ দস্যু করিম শরীফ বাহিনীর হাতে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। মুক্তিপণের Read more

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু
আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

দেশের বাজারে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) স্বর্ণ ভরিতে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকায় বিক্রি হবে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন