টাকার বিপরীতে মার্কিন ডলারের অবমূল্যায়ন রোধ এবং প্রবাসী আয় ও রপ্তানি খাতকে চাঙ্গা রাখতে বাংলাদেশ ব্যাংক ১১টি ব্যাংক থেকে নিলামের মাধ্যমে আরও ৮৩ মিলিয়ন ডলার কিনেছে।রোববার (১০ আগস্ট) এ নিলাম অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ১২১ টাকা ৪৭ পয়সা থেকে ১২১ টাকা ৫০ পয়সা দর দিয়ে ৮৩ মিলিয়ন ডলার কেনা হয়। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মোট ৬২২ মিলিয়ন ডলার কিনেছে।এর আগে ৭ আগস্ট এক নিলামে প্রতি ডলারে ১২১ টাকা ৩৫ পয়সা থেকে ১২১ টাকা ৫০ পয়সা দরে ৪৫ মিলিয়ন ডলার কেনা হয়। ২৩ জুলাই ১২১ টাকা ৯৫ পয়সা দর নির্ধারণ করে ১০ মিলিয়ন ডলার কেনা হয়, যা পূর্ববর্তী দর থেকে অন্তত ৪৫ বেসিস পয়েন্ট কম।গত ১৩ জুলাই থেকে এ ধারাবাহিকভাবে ডলার কেনা হচ্ছে। ওই দিন বাংলাদেশ ব্যাংক ইতিহাসে প্রথমবারের মতো নিলামের মাধ্যমে প্রতি ডলারে ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭১ মিলিয়ন ডলার কেনে। এর দুই দিন পর, ১৫ জুলাই একই দরে আরও ৩১৩ মিলিয়ন ডলার কেনা হয়।এদিকে, দেশে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০২৪৮ দশমিক ১১ মিলিয়ন ডলার বা ৩০ দশমিক ২৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।রোববার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ দাঁড়িয়েছে ৩০২৪৮ দশমিক ১১ মিলিয়ন ডলার বা প্রায় ৩০ দশমিক ২৫ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৫২৩২ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলার বা ২৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার।এর আগে, গত ৪ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩০ বিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী ২৪.৯৮ বিলিয়ন ডলার। তার আগে গত ২৪ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩০০০৪ দশমিক ৫০ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ২৪৯৮৮ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার।নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। দেশের মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ জুলাই: নামাজের সময়সূচি
৫ জুলাই: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া Read more

নবীনগরে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, ক্যাম্প ইনচার্জ গ্রেপ্তার
নবীনগরে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, ক্যাম্প ইনচার্জ গ্রেপ্তার

 ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যাম্প ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিম উদ্দিনকে Read more

নাটোরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬
নাটোরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।আজ বুধবার (২৩ জুলাই) বড়াইগ্রামের Read more

নির্বাচন এগিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে: আউয়াল মিন্টু
নির্বাচন এগিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে: আউয়াল মিন্টু

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, 'তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার Read more

নিজেদের ছোঁড়া গুলিতে ইসরাইলি সেনা নিহত
নিজেদের ছোঁড়া গুলিতে ইসরাইলি সেনা নিহত

অধিকৃত পশ্চিমতীরে গুলিবিদ্ধ হয়ে এক ইসরাইলি সেনার প্রাণহানি ঘটেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) জিত জংশনে ঘটে যাওয়া এ ঘটনায় জড়িত সন্দেহে Read more

আঁটসাঁট জিন্সে হতে পারে যেসব বিপদ
আঁটসাঁট জিন্সে হতে পারে যেসব বিপদ

কিছু জনপ্রিয় পোশাকপরিচ্ছদ আছে, যা আড়ালেই শরীরের ওপর প্রভাব ফেলে। অনেকেই জানেন না তাঁদের পিঠে ব্যথা ও চালচলনে অসুবিধার জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন