রাজবাড়ীতে একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোটরসাইকেল চালক মো.গোলজার কাজী ও ব্যবসায়ী ওসমান কাজী বুলু।মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, গত ৬ জানুয়ারি শহীদ মোল্লা নামের একজন ব্যক্তি চন্দনী হরিণধরা গ্রাম থেকে তাদের মোটরসাইকেলে ওঠেন। পরে চন্দনী হাইওয়ে ব্রিজ এলাকায় পৌঁছালে একটি দুর্ঘটনায় তিনি আহত হন। এরপর আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থাও করেন মোটরসাইকেল চালক গোলজার কাজী।তবে আহত শহীদ মোল্লার ছেলে মো. সাইফুল মোল্লা, যিনি রাজবাড়ী জজকোর্টের সহকারী হিসেবে কর্মরত, তিনি তার প্রভাব খাটিয়ে ইচ্ছাকৃতভাবে গোলজার কাজী ও ওসমান কাজী বুলুর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিমূলক। তারা এর তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মামলা প্রত্যাহারের দাবি জানান।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী সুলতান আহমেদ শুকুর, আব্দুল খালেক তালুকদার, মো. শোমশের, রবিউল খা, করম আলী, দেলোয়ার মুন্সি, বাবলু শেখ, ইছাক ফকিরসহ অনেকেই।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক
জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আজ রবিবার (৫ অক্টোবর) Read more

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন
ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্রেন টিউমারে আক্রান্ত। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন।বুধবার (০১ Read more

নব্য ও ভাবী কৃষি গবেষকদের ঈদ ভাবনা
নব্য ও ভাবী কৃষি গবেষকদের ঈদ ভাবনা

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব! ঈদের আগমনী বার্তা যেন শিক্ষার্থীদের মনে এক ভিন্ন সুর তোলে। ক্যাম্পাসের ব্যস্ততা, গবেষণা বা Read more

ইজিবাইকের চাকায় ওড়না জড়িয়ে নারীর মৃত্যু
ইজিবাইকের চাকায় ওড়না জড়িয়ে নারীর মৃত্যু

যশোরে ইজিবাইকের চাকায় ওড়না জড়িয়ে নাসিমা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।রবিবার (২১ ডিসেম্বর) জেলা পরিষদের মেইন গেটের সামনের Read more

টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে অভিনব কৌশল অবলম্বন করে খালি গ্যাস সিলিন্ডারে এলপিজি সরবরাহ ও বিভিন্ন কোম্পানির সিল ব্যবহার এবং নকল কসমেটিকস ও মূল্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন