একদিন না যেতেই নরসিংদীর চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নে আবারও সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বীরগাঁও সাতপাড়া গ্রামে সন্ত্রাসীরা হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি চালালে এই নিহতের ঘটনা ঘটে।নিহত গৃহবধূর নাম ফেরদৌসী আক্তার (৩৫)। তিনি আলোকবালী ইউনিয়নের সাতপাড়া গ্রামের রায়েস আলীর স্ত্রী। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারসহ রাজনৈতিক অবস্থান গড়তে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে গত বৃহস্পতিবার সকালে দু-পক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহতসহ আরও বেশ কয়েকজন আহত হন। এই ঘটনার রেশ ধরেই শুক্রবার দুপুরেও এলোপাতাড়ি গুলি ছোড়ে অবস্থান জানান দেয় অস্ত্রধারী সন্ত্রাসীরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন ফেরদৌসী আক্তার। পরে এলাকাবাসীর প্রতিরোধের ফলে পিছু হটে সন্ত্রাসীরা।নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে জেলা পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।এর আগে গত বৃহস্পতিবার একই এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ইদন মিয়া নামের এক বৃদ্ধ নিহত হন। এ সময় আরও পাঁচজন গুরুতর আহত হন। এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে সদর হাসপাতালে গেলে সন্ত্রাসীরা যমনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খানের উপরও হামলা চালায়।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে ৫ নারী মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ
ভৈরবে ৫ নারী মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ

কিশোরগঞ্জের ভৈরবে ওয়ারেন্টভুক্ত ৫ নারী মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। এক নারীর সঙ্গে রয়েছে ৪ মাস বয়সী এক Read more

মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার: হিউম্যান রাইটস ওয়াচ
মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার: হিউম্যান রাইটস ওয়াচ

এক বছর আগে শেখ হাসিনার সরকারবিরোধী আন্দোলনের পটভূমিতে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখনও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। বৃহস্পতিবার (৩১ Read more

দেওয়ানগঞ্জে যমুনা-ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বৃদ্ধি, অন্য দিকে ভাঙছে নদী 
দেওয়ানগঞ্জে যমুনা-ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বৃদ্ধি, অন্য দিকে ভাঙছে নদী 

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও বৃষ্টিপাতের কারণে যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম। নদ-নদীর পানি সমূহ বৃদ্ধি পাচ্ছে, একইসাথে বাড়ছে Read more

পাথরঘাটায় নৌবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
পাথরঘাটায় নৌবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বরগুনার পাথরঘাটা উপজেলায় তিন শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (২৩ জুন) উপজেলার সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে নৌবাহিনীর নিজস্ব Read more

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় কুয়েত প্রবাসীর মৃত্যু
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় কুয়েত প্রবাসীর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বংশীবাড়ি কলেজ রোড এলাকায় অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শংকর মালো (৪৫) নামে এক কুয়েত প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার Read more

অবৈধ অনুপ্রবেশে আটক ১৪ বাংলাদেশিকে সীমান্তে ফেরত দিল বিএসএফ
অবৈধ অনুপ্রবেশে আটক ১৪ বাংলাদেশিকে সীমান্তে ফেরত দিল বিএসএফ

অবৈধভাবে ভারতে থাকা ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।শনিবার (২১ জুন) বিকালে কুশখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশিদের হস্তান্তর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন