বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় আসা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বিএনপির সদস্য লুৎফর রহমান খোকাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা চিঠিতে এই তথ্য জানানো হয়।চিঠিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী কার্যকলাপের’ জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বিএনপির সদস্য লুৎফর রহমান খোকাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।এর আগে, গত ২৩ জুলাই বিকেলে নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় সোনালি সংসদ মাঠে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দেন লুৎফর রহমান খোকা। তিনি বলেন, ‘শাহ আলমের (নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়নপ্রত্যাশী) জন্য আমরা নমিনেশন আনবো। প্রয়োজনে আমরা আত্মাহুতি দেবো কেন্দ্রীয় অফিসের সামনে। তারেক রহমান ও দেশনেত্রী খালেদা জিয়াকে ও বিএনপির মহাসচিবকে ঘেরাও করবো।’বিএনপির সর্বোচ্চ মহলকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ‘ফতুল্লাকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে কাউকে ছাড়া হবে না। এখানে কোনো জোট চলবে না। এই খেলা আর খেলবেন না। ধানের শীষ ছাড়া ফতুল্লায় কিছু চলবে না। ফতুল্লার জনগণের আবেগ, আশা-আকাঙ্ক্ষা নিয়ে ছিনিমিনি খেলবেন না। ফতুল্লার মানুষদের প্রিয় নেতা শাহ আলমকে বাদ দিয়ে এখানে কোনো সিদ্ধান্ত নেওয়া মানেই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা।’যদিও ওই বক্তব্যের জন্য পরবর্তীতে ক্ষমা চান খোকা। উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষের অন্যতম মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ শাহ আলম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরবঙ্গের ৩ জেলা থেকে ঢাকাগামী বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
উত্তরবঙ্গের ৩ জেলা থেকে ঢাকাগামী বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে Read more

নগর ভবন ব্লকেড ঘোষণা ইশরাক সমর্থকদের
নগর ভবন ব্লকেড ঘোষণা ইশরাক সমর্থকদের

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে বিলম্ব হওয়ায় টানা চতুর্থ দিনের মতো Read more

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংক লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার (২৫ মার্চ) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ Read more

মোবাইলে চার্জ দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
মোবাইলে চার্জ দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু

বান্দরবানের আলীকদম উপজেলায় মোবাইল ফোনে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্টে মুন্নি পাল (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) Read more

ঠাকুরগাঁওয়ে বিএনপির কমিটি গঠন: সভাপতি ফয়সল আমিন, সম্পাদক পয়গাম
ঠাকুরগাঁওয়ে বিএনপির কমিটি গঠন: সভাপতি ফয়সল আমিন, সম্পাদক পয়গাম

৮ বছর পর জাকজমক আয়োজনে ঠাকুরগাঁও জেলা বিএনপি'র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিবের ভাই Read more

গাজীপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে থাকবে ৯৫০ পুলিশ সদস্য
গাজীপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে থাকবে ৯৫০ পুলিশ সদস্য

গাজীপুর জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩৪২টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে ৯৫০ জন পুলিশ সদস্য।সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন