শরীয়তপুরের সখিপুরে একচালা টিনের ঘর ভেঙে ফেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইউএনও মুহাম্মদ আল-আমিনের বাবা, ভাই, চাচা ও আইনজীবীসহ ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। মুহাম্মদ আল-আমিন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত আছেন।শনিবার (১২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর সখিপুর মাধু সরকার কান্দি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।আহতদের মধ্যে রয়েছেন— উত্তর সখিপুর মাধু সরকার কান্দি এলাকার বাসিন্দা ইউএনও মুহাম্মদ আল-আমিনের বাবা আমজাদ সরকার (৭০), ভাই মামুন সরকার (৩৫), চাচা মোয়াজ্জেম সরকার (৬০)।এছাড়াও আহত হয়েছেন- একই এলাকার বাসিন্দা মেজবাহ উদ্দিন মোল্লা (৪২), স্বপন মোল্লা (৪৫), আনোয়ার হোসেন মোল্লা (৪৮), মহন মোল্লা (৬২), আইয়ুব মোল্লা (৩০), সোহেল মোল্লা (১৯), আবু কালাম মোল্লা (৪০), নুর হোসেন মোল্লা (২৯), অ্যাড. দেলোয়ার খান (৪০), স্বপন মোল্লা (৩০), হানিফা সরদার (৪০), রুহুল আমিন মোল্লা (৫৫), নবির হোসেন মোল্লা (৪০), আলিম উদ্দিন মোল্লা (৬০), খোকন সরদার (৬০), আক্তার হোসেন খান (৩৫) ও আহম্মদ হোসেন খান (৫৫)।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সখিপুরের রেজাউল মোল্লা ও তার চাচাতো ভাই মনসুর মোল্লার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে মনসুর মোল্লা ও তার লোকজন রেজাউলের একচালা টিনের ঘর ভেঙে ফেলেন এবং এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দেশীয় অস্ত্র দিয়ে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। এছাড়া ৪টি ঘর ভাঙচুরের অভিযোগ উঠে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটে।প্রবাসী রেজাউল মোল্লা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবত মনসুর মোল্লার সঙ্গে আমার জমি নিয়ে বিরোধ। আমার ১৬ শতাংশ জমি মনসুর মোল্লারা দখল করতে চায়। এবিষয় নিয়ে আমাকে হুমকি ও মারধর করতে চায় মনসুর ও তাঁর লোকজন। এছাড়া আমার কাছে চাঁদাও দাবি করেন। তাই তাদের ভয়ে আমি অন্য এলাকায় বসবাস করি। কয়েকদিন আগে আমার জমিতে আমি একটি একচালা টিনের ঘর উঠিয়েছি। শনিবার সকালে মনসুর মোল্লা ও স্থানীয় ইউপি সদস্য বাচ্চু সরকারের নেতৃত্বে শতাধিক লোকজন নিয়ে আমার সেই একচালা টিনের ঘরটি ভেঙে ফেলে। বাঁধা দিতে গেলে আমাদের পক্ষের বেশ কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। পরে আমাদের চারটি ঘর ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। মনসুর ও ইউপি সদস্য বাচ্চুসহ হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।তবে, মনসুর মোল্লার পক্ষের লোক ও সখিপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাচ্চু সরকার বলেন, আমরা যার যার জমি বুঝিয়ে দিতে জমি মাপতে গেলে রেজাউল মোল্লার লোকজন বাঁধা দেয়। এসময় মনসুর মোল্লা ও রেজাউল মোল্লার লোলজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় আমি দুপক্ষকে থামাতে চেষ্টা করি। আমি কোন পক্ষে ছিলাম না।সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এঘটনায় কয়েকজন আহতও হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে। এঘটনায় এখনোও কেউ অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বাজারের ৬০ শতাংশ মোবাইল অবৈধ’
‘বাজারের ৬০ শতাংশ মোবাইল অবৈধ’

দেশের মোবাইল ফোন বাজারের প্রায় ৬০ শতাংশই অবৈধভাবে আমদানি হওয়ায় সরকারের বছরে প্রায় ২ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে Read more

জামায়াত নির্বাচন পেছাতে চায় না, সুষ্ঠু পরিবেশ চায়: গোলাম পরওয়ার
জামায়াত নির্বাচন পেছাতে চায় না, সুষ্ঠু পরিবেশ চায়: গোলাম পরওয়ার

জাতীয় নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামী Read more

রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস
রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস

হু হু করে বাড়ছে দেশের তাপমাত্রা। তীব্র তাপে পুড়ছে দেশের বিভিন্ন অঞ্চল। তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। আজ শনিবার (১০ মে) Read more

শীতের পিঠা গরমেও জনপ্রিয়, রকমারি ভর্তায় স্বাদ নিতে মানুষের ভীড়
শীতের পিঠা গরমেও জনপ্রিয়, রকমারি ভর্তায় স্বাদ নিতে মানুষের ভীড়

সাধারণত শীতের সময়ে চিতই পিঠার কদর থাকে বেশি। কিন্তু এই গরমেও থেমে নেই পিঠার চাহিদা। শীত এবং গরম উভয় সময়ে Read more

সাত অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস
সাত অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (৩০ জুলাই) দুপুর ১টা Read more

এপ্রিলে সড়কে প্রাণ হারিয়েছেন ৫৮৮ জন
এপ্রিলে সড়কে প্রাণ হারিয়েছেন ৫৮৮ জন

সারাদেশে এপ্রিল মাসে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় ৫৮৮ জন নিহত হয়েছে। এরমধ্যে ২১৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৯ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে রোড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন