যশোরের শার্শায় ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে লাল্টু (৩০) নামে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে।শুক্রবার (১১ এপ্রিল) রাত ১১টার সময় উপজেলার রাজাপুর-গয়রা সড়কের ব্রিজের উপর তাকে কুপিয়ে যখম করা হয়। আহত লাল্টু শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের রামপুর গ্রামের জহুরুল আলী বিশ্বাসের ছেলে।জানা গেছে, ঘটনার দিন রাতে আহত লাল্টু রামপুর থেকে ওয়াজ মাহফিল শুনতে বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামে গিয়েছিল। বাড়ি ফেরার পথে গয়ড়া গ্রামের ব্রিজের উপর পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দূর্বৃত্তরা তাকে গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে যায়। পরে তার আত্মচিৎকার শুনতে পেয়ে পথচারীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে আহত লাল্টুকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ বা মামলা করতে থানায় আসেনি। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তার ওপর হামলা হয়েছে। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে সে তথ্য পুলিশ পেয়েছেন। ভিকটিমের পরিবারে সাথে কথা বলতে অফিসার পাঠানো হয়েছে। খুব দ্রুত আসামীদের আটক করা হবে বলে তিনি জানান। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গত ২৪ ঘন্টায় সারাদেশে গ্রেফতার আরও ১১৩৭
গত ২৪ ঘন্টায় সারাদেশে গ্রেফতার আরও ১১৩৭

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৬৬৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার Read more

বিক্ষোভ-সহিংসতা কমে শান্ত হচ্ছে ইরান, বাড়ছে সরকারপন্থি সমাবেশ
বিক্ষোভ-সহিংসতা কমে শান্ত হচ্ছে ইরান, বাড়ছে সরকারপন্থি সমাবেশ

কয়েক দিনের টানা বিক্ষোভ ও সহিংসতার পর ইরানের পরিস্থিতি আপাতত অনেকটাই শান্ত হয়েছে। রাস্তায় বিক্ষোভ ও সংঘর্ষের মাত্রা কমেছে, সরকারের Read more

এবার নতুন পরিচয়ে সৃজিত
এবার নতুন পরিচয়ে সৃজিত

বাংলা ও বলিউড অঙ্গনে সফলভাবে কাজ করার পর এবার আন্তর্জাতিক মহলে পা রাখতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। Read more

কুড়িগ্রামে সূর্যহীন দিনে জমে উঠেছে শীত, কনকনে ঠান্ডায় দুর্ভোগ চরমে
কুড়িগ্রামে সূর্যহীন দিনে জমে উঠেছে শীত, কনকনে ঠান্ডায় দুর্ভোগ চরমে

পৌষের শুরুতেই তীব্র শীতের দাপটে কাঁপছে সমগ্র কুড়িগ্রাম জেলা। টানা তাপমাত্রা হ্রাস পাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শীতের তীব্রতায় Read more

আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট গ্রেপ্তার
আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সম্রাট হিসেবে খ্যাত রবি ঘোষকে (৬৮) গ্রেপ্তার করেছেন যৌথবাহিনীর সদস্যরা।শনিবার (১৭ মে) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে Read more

সাংবাদিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৩৫
সাংবাদিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৩৫

সুন্দরবন সফর শেষে সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় ফেরার পথে ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন