কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ সেশনের পরীক্ষার্থীদের জন্য এক চরম ভোগান্তির দিন ছিল আজ শনিবার (১২ এপ্রিল)। দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার শিক্ষার্থী তীব্র যানজট, অপর্যাপ্ত বসার ব্যবস্থা এবং খাবার সংকটের মুখোমুখি হন।পরীক্ষার্থীদের অভিযোগ, দুপুরের দিকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অনেকেই না খেয়ে পরীক্ষায় অংশ নিতে বাধ্য হন। দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রের বাইরে পর্যাপ্ত বসার ব্যবস্থা ছিল না। ঢাকার ভেতরের কেন্দ্রগুলোতে তীব্র যানজটের কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি, ফলে তাদের স্বপ্নভঙ্গ হয়।শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ছাত্রদল ও ছাত্রশিবির পরীক্ষার্থীদের সুবিধার জন্য স্টল স্থাপন এবং পরীক্ষার্থীদের মধ্যে কলম ও পানি বিতরণ করে । শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিভাবকদের বসার জন্য অল্প পরিসরে ছাউনির ব্যবস্থা করে। ছাত্রদল সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, “কৃষি গুচ্ছ পরীক্ষায় অংশ গ্রহণ উপলক্ষে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার সাধারণ শিক্ষার্থী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আসেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল পরীক্ষার্থীদের কথা চিন্তা করে, বাইক সার্ভিস, রিকসা সার্ভিস, ফ্রি মেডিকেল টিম, খাবার পানির ব্যবস্থা করেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা সাধারণ শিক্ষার্থীর পাশে থাকবে, এটাই তাদের প্রত্যয়।”ছাত্র শিবির সভাপতি মো. আবুল হাসান বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাত্রসমাজের কল্যাণে একটি আস্থার নাম। চতুর্থ দফার আলোকে আমরা সবসময়ই শিক্ষার্থীদের প্রকৃত সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কাজ করে যাচ্ছি। আজকের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় আমরা হেল্প ডেস্ক, বিশুদ্ধ পানি, শিক্ষা উপকরণ, অভিভাবকদের বসার স্থান এবং শিক্ষার্থীদের জন্য ফ্রি রিকশা সার্ভিসের ব্যবস্থা করেছি। আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের অভূতপূর্ব সাড়া পেয়েছি, যা আমাদের জন্য দারুণ অনুপ্রেরণা।”পরীক্ষার্থীরা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে বলেন, “এমন পরিস্থিতিতে পরীক্ষা দেওয়া অত্যন্ত কঠিন ছিল। আমরা ভবিষ্যতে এ ধরনের পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আরও সুষ্ঠু ব্যবস্থাপনা আশা করি।এই ঘটনায় কৃষি গুচ্ছ ভর্তি কমিটি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশা করছি ।”এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন মুশফিক-রিয়াদ
কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন মুশফিক-রিয়াদ

বাংলাদেশ ক্রিকেটের পঞ্চ পাণ্ডবের দুই গুরুত্বপূর্ণ সদস্য মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকুর Read more

জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে প্রত্যাহার
জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে প্রত্যাহার

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে সরিয়ে প্রত্যাহার করা হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা Read more

সংস্কার ছাড়া নির্বাচন হলে প্রহসন ও দখলধারীর নির্বাচন হবে: ফয়জুল করীম
সংস্কার ছাড়া নির্বাচন হলে প্রহসন ও দখলধারীর নির্বাচন হবে: ফয়জুল করীম

এক দল শুধু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, সেই নির্বাচন হবে না, সেই নির্বাচন Read more

ধর্ষণ মামলায় কারাগারে গায়ক নোবেল
ধর্ষণ মামলায় কারাগারে গায়ক নোবেল

ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (২০ মে) দুপুরে নোবেলকে আদালতে Read more

হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা
হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিয়ে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. Read more

চাকসু নির্বাচনে ৪০০ ব্যালটে স্বাক্ষর না থাকার অভিযোগ
চাকসু নির্বাচনে ৪০০ ব্যালটে স্বাক্ষর না থাকার অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তার স্বাক্ষর ছাড়া অন্তত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন