বরিশাল শিক্ষা বোর্ডে অধীনে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথমপত্রে গৌরনদীর বার্থীতে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এই পরীক্ষায় অনুপস্থিত ছিল এক হাজার ৩৩ জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) পরীক্ষা শেষে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।বরিশাল শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী প্রথম দিন ভোলা জেলায় ২৩১, বরগুনায় ১২৫, পটুয়াখালীতে ২০১, পিরোজপুরে ১৩১, ঝালকাঠিতে ৯১ ও বরিশালে ২৫৪ জন অনুপস্থিত ছিলেন। ফলে বাংলা প্রথমপত্র পরীক্ষায় ৭৮ হাজার ১৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ হাজার ১৪৫ জন অংশ নেন।বরিশাল শিক্ষা বোর্ডের অধীন বিভাগের ছয় জেলায় এ বছর এসএসসি পরীক্ষায় ১৯৪টি কেন্দ্রে এক হাজার ৪৯১টি বিদ্যালয়ের ৮৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করেন। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৩৩৫ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন।বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী জানান, পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম। পাশাপাশি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ১৬ ভিজিলেন্স টিম কাজ করছে মাঠে। এবারের পরীক্ষায় পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা চলাকালে ১৩ মে পর্যন্ত সব ধরণের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষাবোর্ড।পরীক্ষার্থীরা বলেন, লিখিত পরীক্ষার সহজ হয়েছে। এমসিকিউ পরীক্ষার প্রশ্ন কঠিন হওয়ায় ফলাফল নিয়ে কিছুটা চিন্তিত তারা। তবে সব মিলিয়ে পরীক্ষা শেষে একটি ভালো ফলাফল হবে বলে আশাবাদী বলে জানিয়েছে পরীক্ষার্থীরা। এদিকে গত কয়েক বছর প্রশ্নফাঁসের গুজব থাকলেও এবার এমন কোনো গুজব ছাড়াই সুষ্ঠুভাবে প্রথম পরীক্ষা সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে অভিভাবকরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২১ মে
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২১ মে

সাংবাদিক দম্পতি সাগর সরোওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও বাড়িয়েছেন আদালত। আদালত তদন্ত প্রতিবেদন জমা Read more

নায়ক ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
নায়ক ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক ও বীর মুক্তিযোদ্ধা ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১৫ মে)। ২০২৩ সালের এই দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ Read more

আশুলিয়া কলেজের ২৮৪ শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চয়তার মুখে
আশুলিয়া কলেজের ২৮৪ শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চয়তার মুখে

আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের ২৮৪ জন শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার এডমিটে দায়িত্বরত শিক্ষকদের অবহেলার কারণে পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এতে Read more

প্রেমের প্রতিশ্রুতির ফাঁদে চার বছর, অনশনে গেলে বিধবাকে লাঞ্ছনা
প্রেমের প্রতিশ্রুতির ফাঁদে চার বছর, অনশনে গেলে বিধবাকে লাঞ্ছনা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নে প্রেমের প্রতিশ্রুতির ফাঁদে চার বছর পার করার পর বিয়ের দাবিতে এক বিধবা নারীর অনশনকে Read more

যশোর ২৫০ শয্যা হাসপাতাল বিনামূল্যে ক্যাটগার্ড ও ভিকরিল মিলছে না!
যশোর ২৫০ শয্যা হাসপাতাল বিনামূল্যে ক্যাটগার্ড ও ভিকরিল মিলছে না!

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের অস্ত্রোপচারে সরকারের বিনামূল্যে সরবরাহ করা ক্যাটগার্ড  ও ভিকরিল (সুতা) মিলছে না। সামান্য কিছু প্রোলিন Read more

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের ৩০ জন ডিআইজি এবং ৯ জন অতিরিক্ত ডিআইজিকে বিভিন্ন ইউনিটে বদলি করেছে সরকার।রাষ্ট্রপতির আদেশে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন