যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের অস্ত্রোপচারে সরকারের বিনামূল্যে সরবরাহ করা ক্যাটগার্ড  ও ভিকরিল (সুতা) মিলছে না। সামান্য কিছু প্রোলিন থাকলেও চিকিৎসকরা তা অস্ত্রোপচারে ব্যবহার করছেন না। ফলে রোগীর স্বজনদের বাইরের ফার্মেসী থেকে এসব সুতা কিনে আনতে হচ্ছে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে ভুক্তভোগীদের আর্থিক ব্যয় বাড়ছে।জানা গেছে, যশোরসহ আশপাশের  কয়েকটি জেলা ও উপজেলার রোগীদের আশা ভরসার স্থল হলো যশোর ২৫০ শয্যা হাসপাতাল । সরকারি এই স্বাস্থ্য প্রতিষ্ঠনে  প্রতিদিন দ্বিগুনের বেশি রোগী ভর্তি থাকেন। স্বনামধন্য এই হাসপাতাল হিসেবে পরিচিত পাওয়ায় যশোরসহ নড়াইল, সাতক্ষীরা, ঝিনাইদহ, মাগুরা জেলার অধিকাংশ গরিব মানুষ চিকিৎসা নিতে এখানে আসেন। উদ্দেশ্য একটাই অল্প খরচে উন্নত চিকিৎসাসেবা পাওয়া। গরিব মানুষের চিকিৎসা নিশ্চিত করতে সরকারিভাবে এই হাসপাতালে ৮৪ প্রকারের ওষুধ সরবরাহ কর হয়। এর মধ্যে ইডিসিএল ৪৪ প্রকার ও স্বাস্থ্য অধিদফতর ও স্থানীয় অর্থে টেন্ডারের মাধ্যমে অবশিষ্ট ৪০ প্রকার ওষুধ কর্তৃপক্ষ ক্রয় করে।সূত্র জানায়, গত কয়েক মাস ধরে রোগীদের অস্ত্রোপচারের জন্য বিনামূল্যের ক্যাটগার্ড , ভিকরিল ও প্রোলিন মিলছে না। ভর্তি রোগীদের অস্ত্রোপচারের জন্য অধিকাংশ ওষুধ কিনতে হচ্ছে। এরপরেও অস্ত্রোপচার চলাকালীন সেখানে দায়িত্বরত কর্মচারীরা শর্ট স্লিপের মাধ্যমে আরও ওষুধ হাতিয়ে নেন। বিনামূল্যের ওষুধ থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। যা নিয়ে রোগী স্বজনদের ক্ষোভের সৃষ্টি হয়েছে।সরেজমিনে অবস্থান করে দেখা গেছে, রোগীদের অস্ত্রোপচারে বিনামূল্যের ক্যাটগার্ড , ভিকরিল ও প্রোলিন দেয়া হচ্ছে না। রোগীর স্বজনদের কেনা ওষুধ সামগ্রী দিয়ে রোগীর অস্ত্রোপচার কার্যক্রম করা হচ্ছে।মণিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের বরকতউল্লাহ জানান, তার আত্মীয়ের স্ত্রীর সিজারিয়ান অস্ত্রোপচারের জন্য ২৬৮০ টাকার ওষুধ কিনতে হয়েছে। অস্ত্রোপচার চলাকালীন আরও দুইটা সুতা কিনে আনতে হয়েছে। অপারেশনের আগের রাতেও  ওষুধের লম্বা লিস্টের কাগজ ধরিয়ে দেয়া হয়েছিল ।যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামের রোকেয়া বেগম জানান, রোগীর অস্ত্রোপচারের জন্য  প্রায় এক হাজার টাকার সুতা কেনানো হয়েছে। এছাড়াও প্রায় ওষুধ কিনতে হয়েছে। সরকারি হাসপাতালে এসেছিলাম কম খরচে চিকিৎসা পাওয়ার আশায়। কিন্তু তার উল্টোটা হয়েছে।সূত্র জানায়, ২০২২ সালের ডিসেম্বর মাসে তৎকালীন তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামানের কঠোরতায় অস্ত্রোপচার কক্ষ নিয়মের মধ্যে ছিল। চিকিৎসকরা রোগীর অস্ত্রোপচার সেলাই কাজে ক্যাটগার্ড ভিকরিল ও প্রোলিন ব্যবহার করতেন। এছাড়া অস্ত্রোপচারের জন্য ১৫ প্রকারের ইনজেশনসহ আরও ৩২ প্রকারের ওষুধ সামগ্রী পেয়েছেন রোগীরা। এরমধ্যে স্যালাইন হার্টসল, নরমাল, ইনজেকশন সেফট্রিঅ্যাকসন ১ গ্রাম, ওমেপ্রাজল ৪০এমজি, কিটোরোলাক ৬০ এমজি, থিওপেন্টাল, নিওসুক্সাস, নালবান ২ এম এল,  কিটোমিন উল্লেখযোগ্য।  ডা. আখতারুজামানের অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর আবারও সরকারি ওষুধ সামগ্রী বঞ্চিত হতে থাকেন রোগীরা।হাসপাতালের অস্ত্রোপচার কক্ষের ইনচার্জ নাজমুন জানান, সরকারের বিনামূল্যে সরবরাহ করা ক্যাটগার্ড  ও ভিকরিল (সুতা)  দুই মাস আগে শেষ হয়ে গেছে। ফলে রোগীদের এসব সুতা কিনে আনতে হচ্ছে।হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, সরকারি হাসপাতালে গরিব ও মধ্যবিত্ত পরিবারের মানুষ চিকিৎসার জন্য আসেন। আর তাদের জন্য সরকার বিনামূল্যের ওষুধ সামগ্রী সরবরাহ করেছেন। কিছু ওষুধ সামগ্রী শেষ হয়ে যাওয়ায় রোগীরা আপাতত পাচ্ছে না। তবে নতুন অর্থ বছরে ওষুধ আসার পর সংকট কেটে যাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে মা-মেয়েকে পিটিয়ে হত্যার চেষ্টা
ঝিনাইদহে মা-মেয়েকে পিটিয়ে হত্যার চেষ্টা

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে পারিবারিক কলহের জের ধরে মা ও মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে Read more

পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী মৃত্যু বরণ করেছেন। তিনি পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর Read more

ধর্মপ্রাণ জনপদে জুয়ার হাহাকার, প্রশাসনের হস্তক্ষেপে অবসান
ধর্মপ্রাণ জনপদে জুয়ার হাহাকার, প্রশাসনের হস্তক্ষেপে অবসান

কয়েকদিন ধরে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে চলছিল এক ‘বৈধতার মুখোশ পরা অবৈধতার উৎসব’। বৈশাখী মেলার নামে ঐতিহ্যবাহী বলী খেলার Read more

আমরা চাই, সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত দেশ গড়ে তুলতে: নাহিদ ইসলাম
আমরা চাই, সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত দেশ গড়ে তুলতে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক নাহিদ ইসলাম বলেছেন, '৫৪ বছরের বাংলাদেশ দেখেছি, ১৬ বছরের ফ্যাসিস্ট দেখেছি। নতুন করে স্বৈরশাসনের আর Read more

কর্ণফুলীর খালমুখ রুদ্ধ করে ইউসুফ-এসএস ট্রেডিংয়ের তাণ্ডব!
কর্ণফুলীর খালমুখ রুদ্ধ করে ইউসুফ-এসএস ট্রেডিংয়ের তাণ্ডব!

কর্ণফুলী নদীর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মাঝিরঘাট সংলগ্ন খালসংযোগস্থলে দখলদারিত্বের এক বেপরোয়া চিত্র সামনে এসেছে। বন্দর কর্তৃপক্ষের একাধিক নির্দেশনা, তদন্ত প্রতিবেদন এবং Read more

প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক
প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক

দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি ও বাজেট ব্যয় নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন