সাংবাদিক দম্পতি সাগর সরোওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও বাড়িয়েছেন আদালত। আদালত তদন্ত প্রতিবেদন জমা দিতে ২১ মে পর্যন্ত বাড়িয়েছেন আদালত। এ নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা ১১৮তম বার বাড়ানো হলো।আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন।মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের  উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। গত ৩০ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র‌্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বহুল আলোচিত সাগর রুনি হত্যা মামলার তদন্ত চেয়ে আনা রিটের আদেশ মডিফিকেশন চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে এ আদেশ দেয় উচ্চ আদালত। বিষয়টি নিয়ে শুনানিতে হাইকোর্ট বলেন, ‘আশা করি এবার ন্যায়বিচার নিশ্চিত হবে এবং তদন্তের জন্য দেয়া এবারের ছয় মাস মানে ছয় মাস।’ এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য হাইকোর্টে দিন ধার্য রয়েছে। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার আবেদন খারিজ
ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার আবেদন খারিজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমের বরিশালের নির্বাচনী ট্রাইব্যুনালে মেয়র ঘোষণার আবেদন খারিজ করেছে আদালত।আজ Read more

এসএসসি পরীক্ষার্থীসহ দুইজনকে ফেরত দিলো বিএসএফ
এসএসসি পরীক্ষার্থীসহ দুইজনকে ফেরত দিলো বিএসএফ

৮ ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পতাকা Read more

সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-হাসনাতরা
সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-হাসনাতরা

সেনাবাহিনী ও পুলিশের পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টা পর তারা গোপালগঞ্জ ছেড়ে বের Read more

গলাচিপায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, বাগানের গাছ কর্তন
গলাচিপায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, বাগানের গাছ কর্তন

পটুয়াখালীর গলাচিপায় রাতের আঁধারে জোরপূর্বক জমি দখল করে ঘর উত্তোলনের চেষ্টা ও বাগানের গাছ কর্তনের অভিযোগ উঠেছে রফিক মাতুব্বর (৩০) Read more

ট্রাম্পের অফিসে থাকবে ক্লাব বিশ্বকাপের ট্রফি
ট্রাম্পের অফিসে থাকবে ক্লাব বিশ্বকাপের ট্রফি

ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে হারিয়ে শিরোপা জিতেছে চেলসি। নতুন আঙ্গিকে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল দেখতে মাঠে হাজির Read more

চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল
চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

চোখের জরুরি চিকিৎসা নিতে থাইল্যান্ডের ব্যাংকক গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন