ভারতে বিভিন্ন সময় পাচারের শিকার ছয় জন বাংলাদেশি নারীকে দীর্ঘ পাঁচ বছর সাজাভোগ শেষে দেশে ফেরত আনা হয়েছে।বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে এসব নারীকে হস্তান্তর করেন।ফেরত আসারা হলেন, আনজু খাতুন (৩০), রাশেদা বেগম (৪৮),  ইয়াসমিন খাতুন (২৬), রোজিনা পারভিন (২৭), তাসলিমা খাতুন (৩৫) ও শারমিন আক্তার (৩০)। এরা যশোর, মাগুরা এবং সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। ফেরত আসারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করে। সংসারে অভাব মোচনের আশায় ভালো কাজের সন্ধানে এরা ভারতের গুজরাট যান। সেখানে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করার সময় তারা পুলিশের হাতে আটক হন। আদালত তাদের ৫ বছরের সাজা দেয়। পরে সাজা শেষে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে সেফ হোমের হেফাজতে রাখে। পরবর্তী সময়ে নাগরিকত্ব যাচাইপূর্বক ট্রাভেল পারমিট ইস্যু করে বুধবার ফিরিয়ে আনা হলো।এ ছাড়াও এই প্রত্যাবাসন প্রক্রিয়ার সময় বেনাপোল সীমান্তে ইমিগ্রেশন পুলিশ, বিজিবি কর্তৃপক্ষ, স্থানীয় এনজিও কর্তৃপক্ষ এবং ভারতের বিভিন্ন সরকারি সংস্থা ও বিএসএফ কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহম্মেদ জানান, ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি নারীদেরদের ইমিগ্রেশনের কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের নিয়ে যশোর নিজস্ব শেল্টার হোমে রাখবে। পরে পরিবারের কাছে হস্তান্তর করবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেত্রী আয়েশা গ্রেফতার
রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেত্রী আয়েশা গ্রেফতার

বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলা বিষয়ক সহ-সম্পাদিকা আয়েশা সিদ্দিকা ময়নাকে (৪০) গ্রেফতার করা হয়েছে।সোমবার (২৩ Read more

‘নয়ছয় না করে রাষ্ট্রপতিকে বিদায় করতে হবে’
‘নয়ছয় না করে রাষ্ট্রপতিকে বিদায় করতে হবে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নয়ছয় না করে রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে দ্রুত বিদায় করতে হবে।শনিবার (২১ Read more

যশোরে হাসপাতালের ময়লার ঝুড়িতে নবজাতকের মরদেহ
যশোরে হাসপাতালের ময়লার ঝুড়িতে নবজাতকের মরদেহ

যশোরে ইবনেসিনা হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারের বাথরুমের ময়লার ঝুড়ি থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে মরদেহটি Read more

ইসরায়েলি পতাকায় চুমু দিতে বাধ্য করা হলো গ্রেটা থুনবার্গকে
ইসরায়েলি পতাকায় চুমু দিতে বাধ্য করা হলো গ্রেটা থুনবার্গকে

গাজাগামী মানবিক সহায়তা জাহাজ আটক করার পর ইসরায়েলি বাহিনী সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। এমনটাই দাবি করেছেন Read more

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, তিন লক্ষাধিক টাকার ক্ষতি
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, তিন লক্ষাধিক টাকার ক্ষতি

চট্টগ্রামের মিরসরাইয়ে বসতঘর, গোয়াল ঘর ও রান্না ঘর পুড়ে ছাই হয়েগেছে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন