বরিশালে তুচ্ছ ঘটনার জেরে জ্যেষ্ঠ নেতাদের সামনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলনে যুবদল কর্মী মিজানুর রহমান ও ১০ নং ওয়ার্ড বিএনপি নেতা কামরুলের কর্মীদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে।বুধবার (৯ এপ্রিল) বিকেলে নগরীর বান্দ রোডে সাউথ কিং রেস্টুরেন্টের নিচের হলরুমে এ ঘটনা ঘটে। পরে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সম্মেলন শুরু হয়।এরপর এ ওয়ার্ডে কমিটি গঠনের উদ্দেশ্যে ফরম বিতরণ করে মহানগর বিএনপির নেতারা। এর আগে এক ওয়ার্ড ছাত্রদল কর্মী বসে থাকা চেয়ার সরিয়ে সামনে যেতে চাইলে মারধরের ঘটনা ঘটে বলে দাবি ভূক্তভোগীর।প্রত্যক্ষদর্শী বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম গাজী টিটু বলেন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাহাবুব আলম ফিরোজের নেতৃত্বে আমরা মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হই।তখন ওয়ার্ড যুবদল কর্মী মিজান আগে থেকে বসে থাকা এক অপরিচিত ছাত্রদল নেতাকে তার চেয়ারে সরিয়ে স্টেজের পিছনে যাওয়ার জন্য রাস্তা করে দিতে বলে।এরপরই মিজানের উপর চেয়ারে বসে থাকা ছাত্রদল কর্মীসহ ১০-১৫ জন হামলা করে বেধরক মারধর করে।সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্নে আমরা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করিনি। হামলাকারীরা কার সঙ্গে রাজনীতি করে তা আমরা নিশ্চিত নই। তাদের সনাক্ত করে বিচারের দাবি জানান তিনি। ঘটনার সময় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ ১০ জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন।বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, সামনে বসা নিয়ে এমন ঘটনা ঘটেছে। পরে তাদের শান্ত করে সুষ্ঠুভাবে সম্মেলন হয়েছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ওয়ার্ড কমিটি করতে এ সম্মেলন করেছি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৬ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১৬ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া Read more

এপ্রিলে ১৭ হাজার কোটি টাকা মূলধন হারালো পুঁজিবাজার
এপ্রিলে ১৭ হাজার কোটি টাকা মূলধন হারালো পুঁজিবাজার

এপ্রিল মাসজুড়ে পুঁজিবাজার মোটেও ভালো কাটেনি বিনিয়োগকারীদের। ঈদের ছুটি কাটিয়ে শুরু হওয়া লেনদেনে লাগাতার পতনে ঢাকার বাজারে প্রধান সূচক কমেছে Read more

গাজীপুরে পানিতে ডুবে দুই মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুরে পানিতে ডুবে দুই মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (০৬ জুলাই) সকাল ১১টার সময় কোনাবাড়ী Read more

ভারত সরকারের মন্তব্যের জবাব দিল ঢাকা
ভারত সরকারের মন্তব্যের জবাব দিল ঢাকা

ইসলামী স্কলার ডা. জাকির নায়েকের সম্ভাব্য ঢাকা সফর প্রসঙ্গে ভারত সরকারের মন্তব্যের জবাব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শনিবার বাসসকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের Read more

ইসরাইলে ভ্রমণে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
ইসরাইলে ভ্রমণে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইল ভ্রমণ নিয়ে নিজ দেশের নাগরিকদের সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) Read more

ধলেশ্বরীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ
ধলেশ্বরীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ

মুন্সিগঞ্জ সদরে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে মো. রাকিব (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন