যশোরে ইবনেসিনা হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারের বাথরুমের ময়লার ঝুড়ি থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে মরদেহটি উদ্ধারের পর পুলিশের নিকট হস্তান্তর করা হয়। হাসপাতালের সহকারী ব্যবস্থাপক আসিফ নেওয়াজ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে পরিচ্ছন্নতা কর্মী আল আমিন ১০১ নম্বর মহিলাদের স্যাম্পল কালেকশন রুমের বাথরুম পরিষ্কার করতে গেলে বাথরুমের বাস্কেটে (ময়লার ঝুড়ি) পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ছেলে নবজাতককে পড়ে থাকতে দেখেন। আল আমিন তাৎক্ষণিকভাবে বিষয়টি হাসপাতালের কর্মকর্তাদের অবগত করেন। পরে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশের নিকট নবজাতকের মরদেহ হস্তান্তর করা হয়েছে।কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, ধারণা করা হচ্ছে কেউ দায় এড়াতে নবজাতকের মরদেহটি বাথরুমের বাস্কেটে ফেলে রেখে গেছে। প্রকৃত ঘটনা জানতে তদন্ত শুরু করা হয়েছে। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে। ময়নাতদন্তের পর ওই নবজাতকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি পুনর্বহাল না করার ঘোষণা ভারতের
পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি পুনর্বহাল না করার ঘোষণা ভারতের

ভারত পাকিস্তানের সাথে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি কখনই আর পুনর্বহাল করবে না এবং পাকিস্তানে প্রবাহিত পানিকে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য Read more

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে দুই সপ্তাহে ৫ মৃত্যু, হাসপাতালে নেই এন্টিভেনম
ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে দুই সপ্তাহে ৫ মৃত্যু, হাসপাতালে নেই এন্টিভেনম

ছেলেকে সাপে কামড়ানোর পর দুই জেলার চার হাসপাতালে নিয়েও বাঁচাতে পারেননি এক বাবা। হাসপাতাগুলোতে এন্টিভেনম না থাকায় ছেলেকে বাঁচানোর চেষ্টায় Read more

যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশের পাল্টায় ৮৪ শতাংশ শুল্ক ঘোষণা চীনের
যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশের পাল্টায় ৮৪ শতাংশ শুল্ক ঘোষণা চীনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার পাল্টায় সব ধরনের মার্কিন পণ্যের রপ্তানি শুল্কের পরিমাণ ৮৪ শতাংশে উন্নীত করেছে চীন। বুধবার (০৯ Read more

জুলাই বিপ্লবে আহতদের অভিযোগ নিয়ে পঙ্গু হাসপাতালে দুদক টিম
জুলাই বিপ্লবে আহতদের অভিযোগ নিয়ে পঙ্গু হাসপাতালে দুদক টিম

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবাসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ টিম।আজ Read more

নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: উপদেষ্টা রিজওয়ানা
নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: উপদেষ্টা রিজওয়ানা

আগামী নভেম্বর মাসের ১ তারিখ থেকে পর্যটকরা সেন্টমার্টিন যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।রবিবার (১৯ অক্টোবর) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন