চট্টগ্রামের মিরসরাইয়ে বসতঘর, গোয়াল ঘর ও রান্না ঘর পুড়ে ছাই হয়েগেছে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত স্থানীয় গ্রাম্য পশু চিকিৎসক ইলিয়াস হোসাইন।রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়া টোলা এলাকায় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।জানা গেছে, গভীর রাতে পরিবারের সবাই ঘমন্ত অবস্থায় আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনে পশু চিকিৎসকের মোটরসাইকেল, পশু চিকিৎসা সামগ্রিসহ দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্ত ইলিয়াস জানান, এলাকাবাসী না থাকতো তবে আমার থাকার ঘর পুরোটা পুড়ে যেতো। আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আমার রান্নাঘর গোয়াল ঘর এবং থাকার ঘরের একাংশ, মোটরাসাইকেল, পশুর চিকিৎসা সামগ্রি পুড়ে গেছে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাবুলে ফের দূতাবাস খুলবে ভারত
কাবুলে ফের দূতাবাস খুলবে ভারত

আফগানিস্তানে তালেবান নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে কাবুলে ফের দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে ভারত। নয়াদিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রী Read more

সরকারি প্রতিষ্ঠানের ভবন নিজেদের দাবি করে ব্যানার টানালো ববি শিক্ষার্থীরা
সরকারি প্রতিষ্ঠানের ভবন নিজেদের দাবি করে ব্যানার টানালো ববি শিক্ষার্থীরা

অবকাঠামো উন্নয়নের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত এক মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তারই অংশ হিসেবে ২৪ আগস্ট Read more

শার্শা-বেনাপোলে প্রতিমা রঙে রঙিন, দুর্গাপূজাকে ঘিরে কড়া নিরাপত্তা
শার্শা-বেনাপোলে প্রতিমা রঙে রঙিন, দুর্গাপূজাকে ঘিরে কড়া নিরাপত্তা

বর্ষার দিনগুলো ফুরিয়ে প্রকৃতিতে এখন নীলাকাশ আর কাশফুলের শুভ্রতা। পঞ্জিকার পাতায় দুর্গোৎসবের ধ্বনি। দেবী দুর্গাকে বরণে ব্যস্ত সময় করছেন দেশের Read more

মার্কিন ঘাঁটিতে হামলায় কাতারে ইরানি রাষ্ট্রদূতকে তলব
মার্কিন ঘাঁটিতে হামলায় কাতারে ইরানি রাষ্ট্রদূতকে তলব

কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দোহা।মঙ্গলবার (২৪ জুন) আলআরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।কাতারের Read more

ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক ১৩ জুন সকালে: প্রেস সচিব
ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক ১৩ জুন সকালে: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি ১৩ জুন সকালে অনুষ্ঠিত হবে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন