পঞ্চগড়ে কিশোর-কিশোরী ও নারীর প্রতি সহিংসতা রোধে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। বুধবার (৯ এপ্রিল) প্রথমবারের মতো জেলার দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে শতাধিক মেয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক কর্মশালার আয়োজন করা হয়। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোয়েল রানার পরিকল্পনায় ও দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় শিক্ষার্থীদের নিজেদের ও অপর মেয়েদের প্রতি সহিংসতা বন্ধে এবং নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।সকাল ১১টায় শুরু হওয়া এই কর্মশালায় আমন্ত্রিত অতিথিদের দিকনির্দেশনামূলক বক্তব্য শেষে তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তথ্যচিত্রে শিক্ষার্থীদের যৌন নিপীড়ন সম্পর্কে সচেতন করতে ‘গুড টাচ, ব্যাড টাচ’ সম্পর্কে বিশদ ধারণা ও এমন পরিস্থিতিতে কিভাবে নিজেকে নিরাপদ রাখতে হবে সে বিষয়ে ধারণা প্রদান করা হয়।তথ্যচিত্র প্রদর্শনী শেষে উপস্থিত শিক্ষার্থীদের মতামত জানতে নোটশীট প্রদান করা হয়। যেখানে পরিচয় গোপন রেখে শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরেন।কর্মশালা শেষে প্রতিষ্ঠান প্রাঙ্গনে একটি অভিযোগ বক্স স্থাপন করা হয়। সেই সাথে প্রতিষ্ঠানের পাশে থাকা কনফেকশনারী দোকানে ৯৯৯ কর্নার উদ্বোধন করা হয়। যেখান থেকে শিক্ষার্থীরা নিজের ও পরিবারের অন্য কোন নারী সদস্যের উপর সহিংসতার বিষয়ে জানাতে ও তাৎক্ষণিক পুলিশি সহয়তা গ্রহণে ৯৯৯ এ কল করতে পারবেন।কর্মশালা পরিকল্পনা, অভিযোগ বক্স ও ৯৯৯ কর্নার স্থাপনের মূল পরিকল্পনাকারী দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, কিশোর-কিশোরী ও নারীদের প্রতি সহিংসতা রোধে প্রথমবারের মতো এই কর্মশালা আয়োজন করা হলো। পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেক বিদ্যালয়ে আমাদের এই কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। যত দ্রুত শিক্ষার্থীদের মাঝে আমাদের বার্তা পৌঁছে দিতে পারবো তত দ্রুত কিশোর-কিশোরী ও নারীদের প্রতি সহিংসতা কমে আসবে বলে আমরা আশাবাদী।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে কাঁঠালের বিচি বাজারজাতকরণ, স্বাবলম্বী হচ্ছে ব্যবসায়ীরা
গাজীপুরে কাঁঠালের বিচি বাজারজাতকরণ, স্বাবলম্বী হচ্ছে ব্যবসায়ীরা

হলুদ রঙের সুমিষ্ট ও রসালো গ্রীষ্মকালীন ফল কাঁঠাল। এখন চলছে পাকা কাঁঠালের ভরা মৌসুম। বর্ষাকালে সিলভার অথবা মাটির পাত্রে (তাওয়ায়) Read more

ইন্দোনেশিয়ায় ২ ঘণ্টার ব্যবধানে আগ্নেয়গিরিতে ফের অগ্ন্যুৎপাত
ইন্দোনেশিয়ায় ২ ঘণ্টার ব্যবধানে আগ্নেয়গিরিতে ফের অগ্ন্যুৎপাত

মাত্র ২ ঘণ্টার ব্যবধানে ইন্দোনেশিয়ার মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরিতে পর পর ২ বার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এর ফলে আনুমানিক ১০ Read more

রাশিয়ার রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন
রাশিয়ার রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন

ব্রিটেন নির্মিত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন।মঙ্গলবার (২২ অক্টোবর) ইউক্রেনীয় সেনাবাহিনী একে Read more

ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি

ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে জোড়া ভূমিকম্পে কমপক্ষে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।প্রতিবেদনে Read more

হাত-পায়ে ব্যান্ডেজ নিয়ে হাসপাতালেই করলেন বিয়ে
হাত-পায়ে ব্যান্ডেজ নিয়ে হাসপাতালেই করলেন বিয়ে

বিয়ের আয়োজন মানেই আনন্দ-উচ্ছ্বাসে সাজানো মঞ্চ, ফুলে মোড়া আসর আর অতিথির কোলাহল। কিন্তু মানিকগঞ্জে একদম ভিন্ন চিত্র দেখা গেল। হাত-পায়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন