দার্শনিক ও রাষ্ট্রচিন্তক কবি ফরহাদ মজহার বলেছেন, গণঅভ্যুত্থান যখন হয় এটা আইন মেনে চলে না, আইন ভাঙ্গার জন্য হয়। আইন ভেঙ্গে আবার যে বা যারা গণঅভ্যুত্থান করলো তারা নিজেদের মতন করে নতুন ব্যবস্থা, নতুন আইন, নতুন সংস্কৃতি, নতুন ভাষা গ্রহন করে। গণঅভ্যুত্থানের কাজ হচ্ছে এটা। আমরা এর উল্টাটা করেছি। আমরা গণঅভ্যুত্থান করলাম, জীবন দিলাম। কিন্তু আবার শেখ হাসিনার হাতে ক্ষমতা তুলে দিলাম। শেখ হাসিনার ভুত এখনও দেশে আছে। এ ভুতের নাম হলো সংবিধান। যে ফ্যাসিস্ট সংবিধান শেখ হাসিনা লিখে গেছে, এ পুরো রাষ্ট্র এ ফ্যাসিস্ট সংবিধানে চলে। এখনও চলতাছে। তিনি বলেন, পুলিশ বলেন, আমলারা বলেন সবাই আগের আইনেই চলে। কোন পরিবর্তন হয় নি। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের আয়োজনে ২৬তম সাহিত্য উৎসবে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, শেখ হাসিনার ভুত কিন্তু আছে, এটা যদি আমরা বুঝি, তাহলে আমাদের সচেতন ও সতর্ক থাকতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে আমাদের প্রথম কাজ অর্থনৈতিক উন্নতি। দ্রুততম সময়ের মধ্যে আমরা ইউরোপ, আমেরিকার মতো জায়গায় পৌঁছাতে চাই। ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা আমাদের দেশে এসেছে, আমরা চাই এদেশে বিনিয়োগ হোক। ফরহাদ মজহার আরো বলেন, আমরা যদি এ সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করি, তাহলে আমরা পারি নি অনেক সাংবিধানিক সংস্কার রয়ে গেছে, শেখ হাসিনার ভুত রয়ে গেছে। সেগুলো সংস্কার করতে হবে। এ ভুত যদি আমাদের ডিস্টার্ব করে তাকে মোকাবিলা করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। একই সাথে আমাদের দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন করতে হবে। অর্থনৈতিক উন্নয়ন যদি করতে না পারি তাহলে জুলাই অভ্যুত্থানের যে লক্ষ্য তা সফল হবে না। গণঅভ্যুত্থানের লক্ষ্যে বাংলাদেশের ১৮কোটি মানুষ বিশ্ব জয় করবে। বাংলাদেশ বিশ্ব জয় করতে নামছে, বিশ্ব জয় করে ছাড়বে। লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সভাপতি ডা. সালাহ উদ্দিন শরীফের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্বিবদ্যালয় বাংলাদেশ স্টাডি ফোরামের উপদেষ্টা মোঃ আলাউদ্দিন, কবি ও প্রাবন্ধিক জসীম উদ্দিন মুহাম্মদ, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন, রায়পুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলাউদ্দিন, চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিক। প্রবন্ধ উপস্থাপন করেন লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস
দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস

দেশর সাত জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, ৬০ কিলোমিটার বেগে হতে পারে এই ঝড়। Read more

আজ ২৯ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৯ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

মাদ্রাসায় হামলার অভিযোগে শ্রমিকদল নেতা বহিষ্কার
মাদ্রাসায় হামলার অভিযোগে শ্রমিকদল নেতা বহিষ্কার

মৌলভীবাজারে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় এবং মাদ্রাসা কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের দেশীয় অস্ত্রসস্ত্রসহ ভয়ভীতি প্রদর্শন করায় এক শ্রমিকদল Read more

ন্যাটোভুক্ত দেশে হামালা চালাতে পারে রাশিয়া: ন্যাটো মহাসচিব
ন্যাটোভুক্ত দেশে হামালা চালাতে পারে রাশিয়া: ন্যাটো মহাসচিব

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুতে সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া আগামী পাঁচ বছরের মধ্যে ন্যাটোভুক্ত কোনো একটি দেশে Read more

ভোলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ভোলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ভোলায় সদর উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল্লাহ আরিফ (২৯) কে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের Read more

রেকর্ড রান তাড়া করে অস্ট্রেলিয়াকে হারাল ভারত
রেকর্ড রান তাড়া করে অস্ট্রেলিয়াকে হারাল ভারত

নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অপ্রতিরোধ্য রাজত্বকে চ্যালেঞ্জ জানিয়ে এক রোমাঞ্চকর লড়াইয়ের পর সাতবারের বিশ্বচ্যাম্পিয়নদের ৫ উইকেটে পরাজিত করে ফাইনালে পৌঁছে গেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন