মাত্র ২ ঘণ্টার ব্যবধানে ইন্দোনেশিয়ার মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরিতে পর পর ২ বার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এর ফলে আনুমানিক ১০ কিলোমিটার ওপরে বিশাল ছাইয়ের মেঘ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সর্বোচ্চ স্তরে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, বুধবার ঘটে যাওয়া এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ পূর্ব ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের বাসিন্দা এবং পর্যটকদের পাহাড় থেকে দূরে থাকতে এবং সম্ভাব্য স্থানান্তরের জন্য প্রস্তুত থাকতেও সতর্ক করেছে।দেশটির ভলকানোলজি অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন সেন্টার এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘জনসাধারণের শান্ত থাকা উচিত এবং স্থানীয় সরকারের নির্দেশনা অনুসরণ করা উচিত। অস্পষ্ট উৎস থেকে আসা তথ্যগুলোতে বিশ্বাস করা উচিত নয়।’ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার ভোরের দিকে ৯ মিনিট ধরে আগ্নেয়গিরিটি অগ্ন্যুৎপাত করে। এর দুই ঘণ্টা আগেও এটি অগ্ন্যুৎপাত হয়েছিল।ভূতাত্ত্বিক সংস্থার প্রধান মুহাম্মদ ওয়াফিদ বলেন, অগ্ন্যুৎপাতের স্থান থেকে মানুষের কমপক্ষে ৬ থেকে ৭ কিলোমিটার দূরে থাকা উচিত। আগ্নেয়গিরির পদার্থ পর্বতের ১৫৮৪ মিটার উঁচু চূড়া থেকে আকাশে ১০ কিলোমিটার ওপরে উঠেছে।ওয়াফিদ বলেন, আগ্নেয়গিরির কাছাকাছি বসবাসকারী লোকজনের ভারী বৃষ্টিপাত হলে সম্ভাব্য কাদা প্রবাহ সম্পর্কে সচেতন থাকা উচিত। যদি এটি আরও ছড়িয়ে পড়ে, অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট ছাইয়ের স্তম্ভ বিমানবন্দরের কার্যক্রম এবং বিমান চলাচল ব্যাহত করতে পারে।গত জুলাই মাসে একই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হয়। এর ফলে তখন আকাশে ১৮ কিলোমিটার উঁচু ছাইয়ের মেঘ ছড়িয়ে পড়েছিল এবং বালির রিসোর্ট দ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিল করা হয়।প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের নভেম্বরে এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে স্থানীয় গ্রামে বসবাসকারী দশ জন নিহত এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।প্রসঙ্গত, ইন্দোনেশিয়ায় ১২০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত দেশটি জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকাজুড়ে বিস্তৃত তীব্র ভূমিকম্পের একটি উৎস।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নরসিংদীতে ফোনে কথা বলে রেললাইন দিয়ে হাটার সময় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার Read more

টেকনাফে জামায়াত নেতার নেতৃত্বে ‘ঘাট ব্যবসা’, ইউএনওর হস্তক্ষেপে বন্ধ
টেকনাফে জামায়াত নেতার নেতৃত্বে ‘ঘাট ব্যবসা’, ইউএনওর হস্তক্ষেপে বন্ধ

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে বন্ধ হলো কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ জেটিঘাটে ‘খাস কালেকশনের’ নামে অর্থ আদায়ের অনিয়ম। উপজেলা Read more

গোপালগঞ্জের ঘটনায় কেউ ছাড় পাবে না, সরকারের বিবৃতি
গোপালগঞ্জের ঘটনায় কেউ ছাড় পাবে না, সরকারের বিবৃতি

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোরভাবে জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ঘটনায় জড়িতদের কেউ Read more

বিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’
বিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের ম্যাচ রেফারিংয়ে আনতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই পরিকল্পনার অংশ হিসেবে আগামী শনিবার Read more

গলাচিপার ইউএনও মিজানুর রহমানের অবশেষে বদলি
গলাচিপার ইউএনও মিজানুর রহমানের অবশেষে বদলি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সেই ইউএনও মিজানুর রহমানকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সোহরাব হোসেন Read more

ঋণের বোঝা সহ্য করতে না পেরে বিষপানে মা-মেয়ের আত্মহত্যা
ঋণের বোঝা সহ্য করতে না পেরে বিষপানে মা-মেয়ের আত্মহত্যা

কেবল সংসারের হাল ধরতেই বারবার ভেঙে পড়ছিলেন জাহেদা আক্তার। দেনার চাপে, স্বামীর অনুপস্থিতি ও একমাত্র সন্তানের ভবিষ্যতের অনিশ্চয়তায় অবশেষে আর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন