ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে জোড়া ভূমিকম্পে কমপক্ষে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১০ অক্টোবর) ফিলিপাইনে  দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে, মিন্দানাও অঞ্চলের মানয় শহর থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে স্থানীয় সময় সকাল ১০টার (বাংলাদেশ সময় সকাল ৭টা) ঠিক আগে ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।এর ফলে বিপজ্জনক সুনামির সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষ। সতর্কতা জারি করা হয় প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়াতেও। প্রথম ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর একই এলাকায় আঘাত হানে ৬ দশমিক ৭ মাত্রার আরেক ভূমিকম্প। তবে ক্ষয়ক্ষতি ও হতাহত হয়েছে প্রথম ভূমিকম্পে।প্রতিবেদন মতে, প্রথম ভূমিকম্পের আঘাতে একটি হাসপাতাল এবং স্কুল ক্ষতিগ্রস্ত হয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং কাছাকাছি উপকূলীয় অঞ্চলগুলো বহু লোককে সরিয়ে নেয়া হয়। পান্তুকান শহরের কর্মকর্তা কেন্ট সিমিওন জানিয়েছেন, ভূমিকম্পের সময় মানয়ের পশ্চিমে পাহাড়ে একটি সোনার খনির খাদ ধসে তিনজন খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। গুমায়ানের প্রত্যন্ত জনপদেও একটি খনি ধসে পড়ে। সেখানে একজন খনি শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই কর্মকর্তা জানান, কিছু টানেল ধসে পড়েছিল। কিন্তু খনি শ্রমিকরা বেরিয়ে আসতে সক্ষম হয়।ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী মাটি শহরে একটি দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে এবং আরও দুজন হৃদরোগে আক্রান্ত হয়েছে। এছাড়া ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ১০০ কিলোমিটারেরও বেশি পশ্চিমে দাভাও সিটিতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ জেলের নাম পরিবর্তন হচ্ছে: কারা মহাপরিদর্শক
বাংলাদেশ জেলের নাম পরিবর্তন হচ্ছে: কারা মহাপরিদর্শক

বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করছে কারা অধিদপ্তর। এর নতুন নাম হচ্ছে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’।মঙ্গলবার (২৬ আগস্ট) বকশীবাজারে Read more

মোংলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মোংলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মোংলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরীর সামনে থেকে ৮৮৬ Read more

মহাসড়ক থেকে সরানো হলো গদখালী ফুলের বাজার
মহাসড়ক থেকে সরানো হলো গদখালী ফুলের বাজার

যশোরের ঐতিহ্যবাহী গদখালী ফুলের বাজার অবশেষে মহাসড়ক থেকে স্থানান্তর করা হয়েছে। যশোর-বেনাপোল মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফুল ব্যবসায়ীরা Read more

বরিশাল মেডিকেল শিক্ষার্থীদের জন্য সিমুলেশন ল্যাবের উদ্বোধন
বরিশাল মেডিকেল শিক্ষার্থীদের জন্য সিমুলেশন ল্যাবের উদ্বোধন

বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণের জন্য অত্যাধুনিক সিমুলেশন ল্যাবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২এপ্রিল) সকালে Read more

মুরাদনগরে গণপিটুনির ঘটনার সূত্রপাত কোথায়?
মুরাদনগরে গণপিটুনির ঘটনার সূত্রপাত কোথায়?

কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসায়ী পরিবারের প্রতি দীর্ঘদিনের ক্ষোভ থেকে এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন দুই নারীসহ তিনজন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন