টাঙ্গাইলের ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকরা। রোববার (৬ এপ্রিল) দুপুরে ঘাটাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পাল্টি এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে গত শনিবার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সংম্মেলন করেছিলেন সমিতির শিক্ষা বিষয়ক সম্পাদক ও সন্ধানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলোয়ারা সুলতানা। প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তার লিখিত বক্তব্যে বলেন, দিলোয়ারা সুলতানা কর্তৃক অভিযোগটি অসত্য ও ভিত্তিহীন। নতুন ভবন এর কাজ প্রকৌশলী কর্তৃক প্লান মোতাবেক করার জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি নির্মাণ উপকমিটি করা হয়েছে। ওই কমিটি বিল ভাউচার এখনো কার্যকরি কমিটিতে উপস্থাপন করেনি এবং তা অনুমোদনও করা হয়নি। অথচ ৮ লাখ টাকার আত্মসাৎ এর অভিযোগ করা হয়েছে যা উদ্দেশ্য প্রণোদিত। সংগঠনের সভাপতি মোঃ আব্দুর রহমান  তালুকদার বলেন, সংগঠনের মাঝারী ও বড় ধরণের ব্যয় উপকমিটির মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। উপজেলা শিক্ষকদের মধ্যে বিভক্তি ছড়ানোর উদ্দেশ্যে এমন অসত্য তথ্য প্রচার করা হচ্ছে। এ বিষয়ে সকল শিক্ষককে প্রাথমিক শিক্ষক সমিতির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, কার্যকরী সভাপতি হাবিবুর রহমান, কার্যকরী সাধারণ সম্পাদক হোসাইন আলম খোকন প্রমূখ।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট আইনপ্রণেতা দম্পতিকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট আইনপ্রণেতা দম্পতিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে নিজ বাসভবনে গুলিতে নিহত হয়েছেন ডেমোক্র্যাটিক স্টেট রিপ্রেজেন্টেটিভ মেলিসা হর্টম্যান ও তার স্বামী মার্ক হর্টম্যান। স্থানীয় সময় Read more

অস্কার মঞ্চে স্লোগান ‘ফ্রি প্যালেস্টাইন’
অস্কার মঞ্চে স্লোগান ‘ফ্রি প্যালেস্টাইন’

অস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেমে অনেক দিন ধরেই ফিলিস্তিনে চলমান ইসরায়েলের আগ্রাসন নিয়ে সোচ্চার। এবার অস্কারের মঞ্চে দাঁড়িয়ে যুদ্ধবিরোধী বক্তব্য Read more

চলনবিলে পরিবেশকর্মীদের অভিযান, পাখি ধরার কেল্লাঘর ধ্বংস
চলনবিলে পরিবেশকর্মীদের অভিযান, পাখি ধরার কেল্লাঘর ধ্বংস

চলনবিলে পরিবেশ সুরক্ষায় অভিযান পরিচালনা করেছেন পরিবেশকর্মীরা। নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের উদ্যোগে Read more

তালতলীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা
তালতলীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা

বরগুনার তালতলীতে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে।শনিবার (০৫ এপ্রিল) রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে Read more

সংস্কারের অভাবে চুয়াডাঙ্গার জীবননগর-দত্তনগর সড়কের বেহাল দশা
সংস্কারের অভাবে চুয়াডাঙ্গার জীবননগর-দত্তনগর সড়কের বেহাল দশা

সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার জীবননগর-দত্তনগর সড়ক। যার ফলে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন হাজারো মানুষ। সড়কের বিভিন্ন অংশে Read more

এশারের নামাজ শেষে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা
এশারের নামাজ শেষে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা

ভোলা সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব ও ভোলা আলিয়া মাদ্রাসার মোহাদ্দেস মাওঃ আমিনুল হক নোমানী (৪৫) কে নিজ বাসায় কুপিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন