বরগুনার তালতলীতে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে।শনিবার (০৫ এপ্রিল) রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে তালতলী থানায় নারী ও নির্যাতন দমন আইনে মামলা করেন। এর আগে বৃহস্পতিবার (০৩ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নে এ ঘটনা ঘটে।এ ঘটনার পর থেকে আসামি নাসির আকন (৪৫) পালাতক রয়েছেন। নাসির আকন উপজেলার করাইবাড়িয়া ইউনিয়নের ফারমান আকনের ছেলে।মামলা সূত্রে জানা, ছোটবগী ইউনিয়নের পশ্চিম গাবতলী গ্রামে নাসির আকন তরমুজ চাষ করেন। ওই তরমুজ ক্ষেতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা দিনমজুর হিসেবে কাজ করে আসছেন। নাসির আকন মজুরির পাওনা টাকা ও তরমুজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে ঘরে নিয়ে যায়। এসময় স্কুলছাত্রীকে বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় স্কুলছাত্রী নিজেকে রক্ষার জন্য নাসিরের হাতে কামড় দিয়ে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্কুলছাত্রী বাড়িতে গিয়ে তার মাকে জানায়। পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ২০ হাজার টাকা প্রস্তাব দেয়।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কারা অধিদপ্তরের এআইজি আবু তালেবের মৃত্যু
কারা অধিদপ্তরের এআইজি আবু তালেবের মৃত্যু

রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্রশাসন হেডকোয়ার্টারে কর্মরত সহকারী মহাপরিদর্শক (এআইজি) আবু তালেব (৫০) হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। আজ রবিবার (১৭ Read more

স্বপ্ন থেমে থাকেনি, ৪৮ বছর বয়সে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন সালেহা
স্বপ্ন থেমে থাকেনি, ৪৮ বছর বয়সে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন সালেহা

সপ্তম শ্রেণিতে পড়াকালীনই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে হয়েছিল সালেহা খাতুনকে। সংসারের দায়িত্ব নিয়ে গৃহস্থালির কাজে মনোযোগী হলেও তার মনে পড়ালেখা Read more

ঢেঁড়শ গাছ থেকে ‘পাটের আঁশ’ উৎপাদন!
ঢেঁড়শ গাছ থেকে ‘পাটের আঁশ’ উৎপাদন!

ঢেঁড়শ গাছ থেকে পাটের মতো আঁশ উৎপাদন করে আলোড়ন সৃষ্টি করেছেন কৃষক আব্দুল মোতালিব। তিনি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের মৃত Read more

 চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে জখম, আটক ১
 চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে জখম, আটক ১

চাঁদপুর শহরের প্রফেসর পাড়াস্থ মোল্লাবাড়ি বায়তুল আমান জামে মসজিদে শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের পর মসজিদের ভিতরে খতিবের উপর হামলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন