গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানার অপহরণ মামলার ভিত্তিতে অপহৃত ৩ শিশু ও ২ কিশোরীকে চট্রগ্রামের শীতাকুণ্ড থানা পুলিশের সহায়তায় ফৌজদারহাট এলাকার একটি বাসা থেকে উদ্ধার করেছে গাছা থানা পুলিশ।উদ্ধারকৃতরা হলেন- গোপালগঞ্জের টঙ্গীপাড়ার মনির ও আসমা দম্পতির ছেলে, মোঃ আল আমিন (১২), একই থানার শুভ ও নাসিমা দম্পতির ছেলে মোঃ নাঈম (১২), গাজীপুর কলমেশ্বরের হান্নান ও মিলন দম্পতির ছেলে ইয়াসিন (১১), এছারা উদ্ধারকৃত কিশোরিরা হলেন খুশি আক্তার (১১) ও মোছাঃ শান্তা আক্তার (১০)। পুলিশ জানায় উদ্ধারকৃতরা চট্রগ্রামের ফৌজদারহাট রেলবস্তি এলাকার একটি কক্ষে আবদ্ধ অবস্থায় ছিলো।শনিবার (৫ এপ্রিল) ভোরবেলায় গোপন সংবাদ ও তিন আসামির দেয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে অপহৃত অপর আরো ২ কিশোরীসহ ৫ জনকে উদ্ধার করে গাছা থানা পুলিশের সদস্যরা।এসময় ঘটনায় জড়িত এজাহারভূক্ত সর্বমোট ৫ জন আসামিদেরও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।আসামিরা হলেন- গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার তিন সহোদর ভাই আলী আকবরের ছেলে আমির হোসেন (২৬), মনির হোসেন (২৮) ও আশিক (২৩), খুলনার সোনাডাঙ্গা থানার মৃত শুক্কুর মুন্সির মেয়ে হালিমা খাতুন (৩০), ময়মনসিংহের ধোবাউড়া থানার ইউনুস আলীর স্ত্রী মেরিনা খাতুন (৫৫)।এর আগে গত বৃহস্পগতিবার (৩ এপ্রিল) গাজীপুরের কলমেশ্বর এলাকা থেকে পূর্বশত্রুতার জেরে অপহরণ করা হয় উদ্ধারকৃত ৫ ভিকটিমদের। পরের দিন শুক্রবার (৪ এপ্রিল) অপহৃত ভিকটিমদের পরিবার বিষয়টি থানা পুলিশকে অবগত করলে থানায় একটি অপহরণ মামলা দায়ের হয়। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে তদন্তপূর্বক তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদে অপহৃতদের উদ্ধার ও আসামি গ্রেপ্তার করে পুলিশ। গাছা মেট্রো থানা পুলিশের অফিসার ইন-চার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, গাছা থানা পুলিশের তদন্ত কর্মকর্তা মেহেদী হাসানের পরিকল্পনায় থানার এসআই সাইফুল ইসলাম ও কামরুল ইসলামের নেতৃত্বে এএসআই ইব্রাহিম হোসেন, কনস্টেবল নাসির উদ্দিন, সাদ্দাম হোসেন ও নারী কনস্টেবল হালিমা খাতুনসহ পুলিশের একটি দল চট্রগ্রাম থেকে এ মামলার ৫ আসামিদের গ্রেপ্তার করে।  এসময় অপহৃত ৩ছেলে শিশু ও ২ কিশোরীকে উদ্ধার করা হয়। আসামিদের রবিবার (৬ এপ্রিল) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে টানা বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ৩০
ভারতে টানা বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ৩০

ভারতের উত্তরপূর্বাঞ্চলজুড়ে প্রবল বৃষ্টির ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসে গত দুই দিনে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত Read more

বিপিএর জরিপে আবিদ পেলেন ৪৬ শতাংশ, সাদিক কায়েম ৯ শতাংশ
বিপিএর জরিপে আবিদ পেলেন ৪৬ শতাংশ, সাদিক কায়েম ৯ শতাংশ

‘বাংলাদেশ পাবলিক একাডেমি’ (বিপিএ) এবং ভলান্টিয়ার সংস্থা ‘বেসরকারি’ আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থীদের ওপর একটি জরিপ পরিচালনা করেছে।এ জরিপে অংশ Read more

ফিলিস্তিনি কর্মকর্তাদের মার্কিন ভিসা না দেওয়া অগ্রহণযোগ্য : ম্যাক্রোঁ
ফিলিস্তিনি কর্মকর্তাদের মার্কিন ভিসা না দেওয়া অগ্রহণযোগ্য : ম্যাক্রোঁ

ফিলিস্তিনি কর্মকর্তাদের মার্কিন ভিসা প্রদান বন্ধ রাখার কঠোর সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ ব্যাপারটিকে ‘অগ্রহণযোগ্য’ বলেও উল্লেখ করেছেন Read more

‘আল্লাহ, নাজমুলকে সারা জীবনের জন্য আমার করে দেন’
‘আল্লাহ, নাজমুলকে সারা জীবনের জন্য আমার করে দেন’

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সঙ্গে এবারও মিলেছে অনেক চিরকুট। শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন