ফরিদপুরের আলফাডাঙ্গায় পাওনা টাকা ফেরত চাওয়ায় আরব শেখ (৩৮) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।শনিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ভাটপাড়া বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গৃহবধূর নাম মোসা. শাহিনুর বেগম (৩৬)। তিনি ওই ইউনিয়নের যোগিবরাট গ্রামের কৃষক সাকায়েত মোল্যার স্ত্রী। অভিযুক্ত আরব শেখ-ও একই গ্রামের মান্নান শেখের ছেলে।খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ৫ মাস পূর্বে  শাহিনুর বেগমের নিকট থেকে প্রতিবেশী আরব শেখ ১০ হাজার টাকা ধার নেন। ১ মাস পরেই ধারের টাকা পরিশোধ করার কথা থাকলেও দেননি তিনি। দীর্ঘদিন ধরে পাওনা টাকা চাইলে নানা অজুহাত দেন আরব শেখ।  শাহিনুর বেগম পাওনা টাকা ফেরত চাইতে গেলেই রেগে যান আরব শেখ। এনিয়ে তাদের বিরোধ তৈরী হয়। শেষমেশ গতকাল শনিবার রাতে শাহিনুর বেগম ধারের টাকা ফেরত চাওয়াতেই বাঁধে বিপত্তি। ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে আরব শেখ। ওই গৃহবধূ প্রতিবাদ করার চেষ্টা করলে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে তার মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে। এমনকি ওই গৃহবধূর গায়ের কাপড় ছিড়ে ফেলে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। পরে তার চিৎকারে আশে-পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে  শাহিনুর বেগম সেখানে চিকিৎসাধীন আছেন।এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী গৃহবধূর পরিবার।জানতে চাইলে টাকা ধারের বিষয়টি স্বীকার করে অভিযুক্ত আরব শেখ বলেন, ‘সে টাকা চাইতে আসলে আমাকে বিভিন্ন গালিগালাজ করতে থাকে। এরপর সে প্রথম আমাকে মারধর শুরু করে। পরে আমিও তাকে মারছি। আমি-ও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।’আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত
ইসরাইলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত

ইসরাইলের বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।ইরানের Read more

মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে
মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

চট্টগ্রামের বাঁশখালীতে মাদকের টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে তপন রুদ্র (২০) কে আটক করে Read more

যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থা ধ্বংস করছে: জার্মানির প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থা ধ্বংস করছে: জার্মানির প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে দেশটির পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ওয়াল্টার স্টেইনমায়ার। তিনি বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, Read more

পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু
পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আই/২ ব্লকে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই রোহিঙ্গা শিশুর Read more

জুমার দিন মুসলমানদের কাছে শ্রেষ্ঠ যেসব কারণে
জুমার দিন মুসলমানদের কাছে শ্রেষ্ঠ যেসব কারণে

জুমার দিন বা শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির মর্যাদা ও তাৎপর্য অনেক। ফজিলতের কারণে জুমার দিনকে সাপ্তাহিক ঈদের Read more

অবকাশকালীন ছুটি শেষে কাল খুলছে সুপ্রিম কোর্ট
অবকাশকালীন ছুটি শেষে কাল খুলছে সুপ্রিম কোর্ট

 দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রবিবার (৪ জানুয়ারি) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।গত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন