ইসরাইলের বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, বাঘেরি ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ডের একজন সাবেক শীর্ষ কমান্ডার ছিলেন। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এ বিষয়ে (হামলার) বিস্তারিত কিছু জানানো হয়নি।শুক্রবার ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরাইল। এসব হামলায় ইরানের একাধিক সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানী নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) প্রধান হোসেইন সালামিও। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের আচমকা হামলায় ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেয়দুন আব্বাসিও নিহত হয়েছেন।তেহরানের সংবাদ সংস্থা তাসনিম জানায়, শুধু আব্বাসি নন, মোহাম্মদ মেহেদি তেহরানচি নামের একজন পারমাণবিক বিজ্ঞানী এ হামলায় নিহত হয়েছেন। প্রতিবেদনের তথ্য মতে, তেহরানে আবাসিক ভবনে ইসরাইলি হামলায় শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ‘তেহরানের একটি আবাসিক কমপ্লেক্সে নারী ও শিশুসহ বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।’ইসরাইল জানিয়েছে, তেহরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের সংবাদমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরাইলের হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেলদুয়ারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
দেলদুয়ারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের দেলদুয়ারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১ টায় Read more

গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন
গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন

গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকেল ৫টা ১০মিনিটে রাজধানীর স্কয়ার  হাসপাতালে Read more

সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৩৮২
সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৩৮২

সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৩৮২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) পুলিশ সদর Read more

নারীকে শ্লীলতাহানি ও মারধর, মামলা তুলে নিতে হুমকি
নারীকে শ্লীলতাহানি ও মারধর, মামলা তুলে নিতে হুমকি

কক্সবাজারের উখিয়ায় শাড়ি বদলাতে গিয়ে এক নারী দোকানদার ও তার সহযোগীদের হাতে মারধর ও শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। Read more

নির্বাচনি এলাকার সীমানা পর্যালোচনায় বিএনপির সমন্বয় কমিটি
নির্বাচনি এলাকার সীমানা পর্যালোচনায় বিএনপির সমন্বয় কমিটি

নির্বাচনি এলাকা সীমানা নির্ধারণের কার্যক্রমের পরিপ্রেক্ষিতে পর্যালোচনা ও সমন্বয়ের জন্য একটি কমিটি গঠন করেছে বিএনপি। আজ রবিবার (৩ আগস্ট) দলের জ্যেষ্ঠ Read more

কিশোরগঞ্জে অনেক পাম্পে নেই তেল, খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে চড়া দামে
কিশোরগঞ্জে অনেক পাম্পে নেই তেল, খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে চড়া দামে

কিশোরগঞ্জে গত তিন সপ্তাহ ধরে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। পাম্পগুলোতে তেলের জন্য হাহাকার থাকলেও স্থানীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন