কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ট্রেনে কাটা পড়ে আব্দুল অদুদ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে ঈদগাঁও ইউনিয়নের মাইজপাড়া রেল ক্রসিং এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলে করে রেল ক্রসিং পার হয়ে ঈদগাঁওর দিকে যাচ্ছিলেন।নিহত আব্দুল অদুদ চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পূর্ব সওদাগর ঘোনার বাসিন্দা এবং মৃত আলিম উদ্দিনের ছেলে। পেশায় তিনি ঘটকালি ও বৈদ্য-বৈদ্যালী কাজে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে দেখা যায়, নিহতের মাথার একাংশ গুরুতরভাবে ক্ষত-বিক্ষত হয়ে যায়। স্থানীয়দের ভাষ্যমতে, মগজ ছড়িয়ে ছিটিয়ে রেল লাইনের বিভিন্ন স্থানে পড়ে থাকতে দেখা যায়। দুর্ঘটনার সময় তার মাথায় হেলমেট ছিল, তবে সেটি প্রাণ রক্ষা করতে পারেনি।রেল লাইনের পাশে মরদেহটি ঘণ্টাখানেক পড়ে থাকলেও পরে উপস্থিত লোকজন মরদেহটি সরিয়ে রেলওয়ের গেট অফিসের পূর্ব পাশে নিয়ে যান।আব্দুল অদুদের ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে দক্ষিণে ছিটকে পড়ে থাকতে দেখা যায়।খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশের এসআই আরকানুল ইসলাম ও এএসআই হিমেল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেন। ঈদগাঁও থানা পুলিশের এএসআই হিমেল জানান, নিহতের স্বজনরা উপস্থিত হলে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।এ দুর্ঘটনা রেলক্রসিং এলাকায় নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ও জনসচেতনতার অভাবের চিত্র স্পষ্ট করে তোলে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু, আহত অর্ধশত
ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু, আহত অর্ধশত

ভারতের গোয়া রাজ্যের শিরগাঁওয়ের লাইরাই মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। Read more

মহাসড়কে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে সড়ক প্রশস্তকরণ
মহাসড়কে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে সড়ক প্রশস্তকরণ

বৈদ্যুতিক খুঁটি অপসারণ না করেই প্রশস্ত করা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ—সোনামসজিদ মহাসড়ক। এ সড়কটি ৬ দশমিক ২ মিটার থেকে উন্নীত করা হচ্ছে Read more

ধর্ম ও চেতনার ব্যবসা চলবে না: সালাউদ্দিন আহমেদ
ধর্ম ও চেতনার ব্যবসা চলবে না: সালাউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‌‘রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। যারা ধর্মের নামে জান্নাতের Read more

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

জেলার কামারখন্দে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছে। বুধবার (২৮ মে) রাত ৮ টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কুটিরচর Read more

অবশেষে এনসিপি ও জাতীয় পার্টির এজাহার মামলা হিসেবে রেকর্ড করলো পুলিশ
অবশেষে এনসিপি ও জাতীয় পার্টির এজাহার মামলা হিসেবে রেকর্ড করলো পুলিশ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রংপুরে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষ এবং জিএম কাদেরের বাসায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন