গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৫নং শ্রীফলতলী ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদ সংগ্রহ করতে গিয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।রোববার (৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার তেতুলিয়া চালার বাসিন্দা শামীম হোসেনের ছেলে হাসিব হোসেন এ অভিযোগ করেন। তার অভিযোগে বলা হয়, প্রতিটি নাগরিকত্ব সনদের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অতিরিক্ত ৭০ টাকা করে আদায় করা হচ্ছে।হাসিব হোসেন জানান, ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর তাকে বলেছেন, ইউনিয়ন পরিষদের ইলেকট্রিক বিল, অফিস ভাড়া, সার্ভার বিল, কাগজপত্র ও স্টাফদের বেতনসহ বিভিন্ন খরচ এই অতিরিক্ত অর্থ থেকেই চালানো হয়।এ বিষয়ে জানতে চাইলে শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল সালাম বলেন, আমরা ৫০ টাকা করে নিই। যারা কাজ করে, তাদের পারিশ্রমিক দিতে হয়। যে ছেলে অভিযোগ করেছে, সে আমার কাছেও এসেছিল। তাকে বলেছি, সংশোধন করে দেব, কিন্তু সে আর আসেনি।স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত টাকা আদায় কতটা আইনসঙ্গত নৈতিক?কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ বলেন, নাগরিকত্ব সনদের জন্য অতিরিক্ত টাকা আদায়ের কোনো বিধান নেই। কেউ যদি অনৈতিকভাবে অর্থ আদায় করে, তাহলে তথ্য যাচাই করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোর শিক্ষাবোর্ডের আওতাধীন ৭০ বিদ্যালয়কে শোকজ
যশোর শিক্ষাবোর্ডের আওতাধীন ৭০ বিদ্যালয়কে শোকজ

নীতিমালা অনুযায়ী বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি না হওয়া ও এসএসসি পরীক্ষায় কাঙ্খিত ফলাফল না করায় যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন ৭০টি বিদ্যালয়কে Read more

কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ঈদ জামাত অনুষ্ঠিত
কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ঈদ জামাত অনুষ্ঠিত

ঢাকা কেন্দ্রীয় কারাগারে পবিত্র ঈদুল আজহার তিনটি জামাত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।নিবার সকাল ৭টায় কারা কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রথম Read more

এবার রুশ ধ্বংসযজ্ঞ দেখতে ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জেলেনস্কির
এবার রুশ ধ্বংসযজ্ঞ দেখতে ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জেলেনস্কির

রাশিয়ার আগ্রাসনে বিধ্বস্ত ইউক্রেনের বাস্তবতা সরেজমিনে দেখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।রবিবার (১৩ Read more

গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও ৯১ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও ৯১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৯১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিফা হাসপাতালের পরিচালক ড. আবু সালমিয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন