মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আপনারা (বিরোধী দল) যদি আমাদেরকে পতনের হুমকি দেন, তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরই পতন ঘটানো হবে, ইনশাআল্লাহ।বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।ইশরাক বলেন, এই সরকার ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি; ১৪, ১৮ কিংবা ২৪-এর (পূর্ববর্তী সরকার) মতো নির্বাচনের মাধ্যমেও আসেনি। আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে ম্যান্ডেট পেয়ে এই সংসদে এসেছি।প্রতিমন্ত্রী বলেন, আমাদের যদি কেউ হুমকি-ধমকি দিয়ে মনে করে সরকার পতন করবে, তবে আমি সংসদ নেতার উদ্দেশে বলতে চাই– আপনি খালি হুকুম দেবেন, বিগত দিনে আপনার নির্দেশে যেভাবে রাজপথে থেকে ভোটাধিকার প্রতিষ্ঠা ও খুনি হাসিনার পতন করেছি, একইভাবে এবারও আমরা রাজপথে অবস্থান নেব।তিনি আরও বলেন, বিরোধী দলের সদস্যরা সংসদে সুন্দর বক্তব্য দেন, আমরা তাদেরকে অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু তারা সংসদের বাইরে এবং ভেতরেও যেভাবে বক্তব্য রাখছেন, তার মাধ্যমে যে বিষবাষ্প ছড়ানো হচ্ছে, তার প্রভাব আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখতে পাচ্ছি। ক্যাম্পাসগুলো উত্তপ্ত হচ্ছে, ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারি নির্দেশনা অমান্য, কর্মস্থলে ফিরলেন না পল্লী বিদ্যুৎ কর্মীরা
সরকারি নির্দেশনা অমান্য, কর্মস্থলে ফিরলেন না পল্লী বিদ্যুৎ কর্মীরা

সরকারি নির্দেশনা দেওয়ার পরেও কর্মস্থলে ফিরেনি নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। ফলে ষষ্ঠ দিনের মতো সকাল সাড়ে ১১ টার দিকে Read more

ফরিদপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
ফরিদপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের লাগাতার কর্মবিরতি চলছে। Read more

পুরো এটিএম মেশিন তুলে নিয়ে গেল ডাকাত দল
পুরো এটিএম মেশিন তুলে নিয়ে গেল ডাকাত দল

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। একদল সশস্ত্র ডাকাত কোনো টাকা নয়, বরং একটি সুপারমার্কেটের Read more

যশোরে সিনেমা হলে প্রেমিকাকে অজ্ঞান করে সর্বস্ব লুট!
যশোরে সিনেমা হলে প্রেমিকাকে অজ্ঞান করে সর্বস্ব লুট!

প্রেমিকের সাথে যশোরের মনিহারে সিনেমা দেখতে এসে লতা শিকদার (২০) নামে এক তরুণী সর্বস্ব হারিয়েছে। কৌশলে প্রেমিক তাকে অজ্ঞান করে Read more

‘বিশ্বজুড়ে সংঘাত দেখে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে’
‘বিশ্বজুড়ে সংঘাত দেখে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে’

লাতিন আমেরিকা ও ইরান যুদ্ধ দেখে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এসব সংঘাত মূলত পশ্চিমা দেশগুলোর বৈশ্বিক প্রভাব Read more

হালদায় ভাসছিল এক মণ ওজনের বিপন্ন প্রজাতির ডলফিন
হালদায় ভাসছিল এক মণ ওজনের বিপন্ন প্রজাতির ডলফিন

দেশের অন্যতম মিঠা পানির মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন