প্রেমিকের সাথে যশোরের মনিহারে সিনেমা দেখতে এসে লতা শিকদার (২০) নামে এক তরুণী সর্বস্ব হারিয়েছে। কৌশলে প্রেমিক তাকে অজ্ঞান করে সোনার গহনা ও টাকা লুট করে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর দেড়টার দিকে মনিহার সিনেমা হলে এ ঘটনাটি ঘটে। হলের স্টাফরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। লতা নড়াইল জেলার কাগজিপাড়া গ্রামের খোরশেদ শিকদারের মেয়ে।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার দিন লতা শিকদার তার প্রেমিকের সাথে মনিহার প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে আসেন। সিনেমা দেখাকালীন সময়ে প্রেমিক অজ্ঞান করার ওষুধ অথবা চেতনানাশক স্প্রে করে তাকে অজ্ঞান করে সোনার গহনা, টাকা ও অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়। পরে সিনেমা হলের স্টাফরা লতাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক মৌসুমি আক্তার জানান, চিকিৎসাসেবার পর লতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩৪ বছর পর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন, তফসিল ঘোষণা
৩৪ বছর পর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন, তফসিল ঘোষণা

দীর্ঘ ৩৪ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। আজ সোমবার (২৮ জুলাই) বিকাল সাড়ে Read more

কারা বেশি কাঁদেন ও এর উপকারিতা
কারা বেশি কাঁদেন ও এর উপকারিতা

কান্নার একচ্ছত্র অধিকার শুধু দুঃখেরই তা কিন্তু নয়। আনন্দে আবেগআপ্লুত হয়েও অনেকে কাঁদেন। দুঃখ বা আঘাতে ব্যথা পেলে কান্না করাটা Read more

নৃশংসতায় কাপলো খানসামা, কিশোর হত্যায় গ্রেপ্তার রবিউল
নৃশংসতায় কাপলো খানসামা, কিশোর হত্যায় গ্রেপ্তার রবিউল

দিনাজপুরের খানসামায় পুকুরে ডুবিয়ে ১৩ বছরের এক কিশোরকে হত্যার ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের অভিযোগে মো. রবিউল ইসলাম (৪২) নামে Read more

স্থগিত জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ
স্থগিত জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে স্থগিত হওয়া অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং Read more

ভারতের জন্য আকাশসীমা নিষিদ্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান
ভারতের জন্য আকাশসীমা নিষিদ্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

ভারতীয় সব ধরনের বিমান ও সামরিক উড়োজাহাজের জন্য পাকিস্তান তার আকাশসীমা ব্যবহার নিষিদ্ধের মেয়াদ আবারও এক মাস বাড়িয়েছে। শুক্রবার পাকিস্তান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন