হাওরাঞ্চলে অতিবৃষ্টি ও উজানের ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চিহ্নিত করে বিশেষ আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।বুধবার (২৯ এপ্রিল) নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।আবু হানিফ বলেন, “হাওর অঞ্চলের মানুষের প্রধান জীবিকা বোরো ধানের ওপর নির্ভরশীল। বছরের অধিকাংশ সময় জলমগ্ন থাকা এই অঞ্চলে একমাত্র ফসল হিসেবে বোরো ধানই কৃষকদের বাঁচার প্রধান অবলম্বন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, ধান পাকার ঠিক আগমুহূর্তে অতিবৃষ্টি ও উজানের ঢলে কয়েক হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। কৃষকদের স্বপ্নের ফসল মুহূর্তেই নষ্ট হয়ে যাওয়ায় তারা এখন চরম আর্থিক ক্ষতির মুখে।”তিনি আরও উল্লেখ করেন যে, অনেক কৃষক ঋণ ও ধারদেনা করে চাষাবাদ করেছেন। ফসল হারিয়ে তারা এখন ঋণের বোঝা ও মানবেতর জীবনযাপনের শঙ্কায় দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতি কেবল কৃষকের ব্যক্তিগত ক্ষতি নয়, বরং দেশের খাদ্য নিরাপত্তার জন্যও এক বড় হুমকি। ভবিষ্যতে এ ধরনের ক্ষয়ক্ষতি রোধে আবু হানিফ তিনটি বিশেষ পদক্ষেপের ওপর টেকসই বাঁধ নির্মাণ। আগাম সতর্কবার্তা ব্যবস্থা জোরদার করা। কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ ও বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা।পোস্টের শেষে তিনি বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। হাওর অঞ্চলের কৃষকদের রক্ষা করা মানেই দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তাকে সুরক্ষিত রাখা। তাই ক্ষতিগ্রস্ত কৃষকদের বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।”এনআই
Source: সময়ের কন্ঠস্বর
