সুনামগঞ্জের দুটি উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সোমবার দুপুরে সদর উপজেলার দুটি স্থানে তিনজন নিহত ও শান্তিগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৩ জন আহতের ঘটনা ঘটে।বজ্রপাতে নিহতরা হলেন, সুনামগঞ্জ জেলার সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আব্দুর কাদিরের ছেলে জমির উদ্দিন ও একই উপজেলার গৌরারং ইউনিয়নের বৈটাখালি গ্রামের কায়িদ হোসেনের ছেলে জমির হোসেন। একই সময় জেলার সদর উপজেলার হাওরে বজ্রপাতে জামালগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের আবু সালেহ (২২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।জানা গেছে, জেলার সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের দেখার হাওরে অন্যান্য কৃষকদের সাথে ধান কাটতে যান জমির উদ্দিন। এসময় হঠাৎ বজ্রপাতে গুরুত্ব আহত হন জমির উদ্দিন। এসময় সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন। একেই সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বৈটাখালি গ্রামের জমির হোসেন বাড়ি থেকে বের হয়ে বৈটাখালি নদী ঘাটে দোকান খুলতে যাওয়ার সময় আকস্মিক বজ্রপাতে আহত হন। আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকগন তাকে মৃত ঘোষণা করেন।সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. শফিকুর রহমান জানিয়েছেন,বজ্রপাতে ৩ জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে শিশু বলাৎকারের ঘটনায় থানায় অভিযোগ
জীবননগরে শিশু বলাৎকারের ঘটনায় থানায় অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগরে ৮ বছরের শিশুকে একাধিকবার বলাৎকার করার অভিযোগ উঠেছে কেসমত আলী (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত কেসমত আলী Read more

লঙ্কানদের সামনে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ
লঙ্কানদের সামনে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হল না বাংলাদেশ দলের। প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে Read more

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি, ৪ হাজার এএসআই নিয়োগ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি, ৪ হাজার এএসআই নিয়োগ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে বড় পরিসরে নিয়োগে সম্মতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া Read more

নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার অন্যতম প্রধান অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী
নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার অন্যতম প্রধান অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নারীর সমঅধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নিউইয়র্কে জাতিসংঘ Read more

শাপলা প্রতীক না দিলে সমাধান রাজপথেই হবে: সারজিস
শাপলা প্রতীক না দিলে সমাধান রাজপথেই হবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দিলে তার সমাধান রাজপথেই হবে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন