টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হল না বাংলাদেশ দলের। প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল বাংলাদেশ। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতে পারভেজ হোসেন ইমন চালান ঝড়ো ব্যাটিং। আরেক প্রান্তে সংগ্রাম করছিলেন তানজিদ হাসান তামিম। দারুণ সব শটে রান তুলেছেন ইমন। ওপেনিং জুটি থেকে আসে ৪৬ রান। ১৭ বলে ১৬ রান করে বিদায় নেন তানজিদ।পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৪ রান তোলে বাংলাদেশ। তিনে নামা লিটন দাস তেমন একটা সুবিধা করতে পারেননি। ১১ বলে ৬ রান করে বিদায় নিয়েছেন লিটন। পরের ওভারে আউট হয়েছেন ইমন। ২২ বলে ৩৮ রান করে বিদায় নেন টাইগার ওপেনার। ইমনের আউটেই যেন খেই হারায় বাংলাদেশ। চারে নামা নাঈম শেখ এক প্রান্ত ধরে খেলে গেছেন। পাঁচে নামা তাওহিদ হৃদয় ১৩ বলে করেন ১০ রান। মেহেদী হাসান মিরাজ শেষ দিকে লড়াই চালিয়েছেন। খেলেন ২৩ বলে ২৯ রানের ঝলমলে ইনিংস।শেষ দিকে ক্রিজে নেমে ধুমধাড়াক্কা ব্যাটিং চালান শামীম হোসেন পাটোয়ারী। ৫ বলে ১৪ রানের ক্যামিও খেলে টিকে ছিলেন তিনি। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ১৫৪ রান করে বাংলাদেশ। ২৯ বলে ৩২ রান করে অপরাজিত ছিলেন নাঈম শেখ।শ্রীলঙ্কার হয়ে ২ উইকেট নেন মাহিশ থিকশানা। ১টি করে উইকেট তুলেছেন দাসুন শানাকা, জেফরে ভ্যান্ডারসে এবং নুয়ান থুসারা।জবাব দিতে নেমে শ্রীলঙ্কাকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার পাথুম নিসাঙ্কা এবং কুশল মেন্ডিস। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে রকেটের গতিতে রান তুলেছে লঙ্কানরা। একের পর এক বাউন্ডারিতে স্কোরবোর্ড ফুলেফেঁপে উঠতে থাকে।ওপেনিং জুটিতে চলে আসে ৭৮ রান। নিসাঙ্কা আউট হয়েছেন ১৬ বলে ৪২ রানের টর্নেডো ইনিংস খেলে। তাকে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৩ রান তুলে ফেলে শ্রীলঙ্কা।টাইগার বোলারদের এলোমেলো বোলিংয়ের দিনে ধুন্ধুমার ব্যাটিং চালিয়েছেন লঙ্কান ব্যাটাররা। হাঁকিয়েছেন একের পর এক বাউন্ডারি। রান তুলেছেন দ্রুত গতিতে। দলের জয়ও প্রায় নিশ্চিত হয়ে যেতে থাকে।তিনে নামা কুশল পেরেরা এগিয়েছেন ধীরেসুস্থে। কুশল মেন্ডিস ছিলেন দারুণ সাবলীল। হাঁকিয়েছেন ফিফটিও। তার তাণ্ডবের সামনে রীতিমত উড়ে গেছে বাংলাদেশ দল। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে টাইগার বোলারদের তুলোধুনো করে রান তুলেছেন কুশল।ফিফটি হাঁকানো কুশল মেন্ডিসকে থামানোই যাচ্ছিল না। তিনে নামা পেরেরা দলের ১২০ রানের মাথাতে আউট হয়েছেন, তাকে ফেরান রিশাদ হোসেন। ২৫ বলে ২৪ রান করে বিদায় নেন তিনি। এরপর চারে নেমে ক্রিজে আসেন আভিষকা ফার্নান্দো। খুব বেশি আগ্রাসী হতে হয়নি তাকে। আরেক প্রান্তে তার কাজ যে সহজ করে রেখেছেন কুশল মেন্ডিস। হেসেখেলেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দিচ্ছিলেন কুশল এবং ফার্নান্দো।৫১ বলে ৭৩ রান করা কুশলকে শেষমেশ ফিরিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। দারুণ এক ক্যাচ নিয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। শেষ দিকে সহজেই জয় তুলে নেয় লঙ্কানরা। ৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা। ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ৫ বলে ৮ রান করে টিকে ছিলেন লঙ্কান অধিনায়ক। বোলারদের কঠিন দিনে উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান মিরাজ। ২৪ রান খরচায় ১ উইকেট শিকার করেন তিনি। এছাড়া ১ উইকেট নিয়েছেন রিশাদ হোসেনও। ২২ রানে ১ উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে অনেক পাম্পে নেই তেল, খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে চড়া দামে
কিশোরগঞ্জে অনেক পাম্পে নেই তেল, খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে চড়া দামে

কিশোরগঞ্জে গত তিন সপ্তাহ ধরে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। পাম্পগুলোতে তেলের জন্য হাহাকার থাকলেও স্থানীয় Read more

ফুলবাড়ীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ফুলবাড়ীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৬ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চিলিক মহাসড়কের Read more

পূজার ছুটিতে পূর্বাঞ্চলে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন
পূজার ছুটিতে পূর্বাঞ্চলে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন

যাত্রীদের বাড়তি চাহিদা মেটাতে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ৪ জোড়া Read more

ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক
ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৩ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: ব্র্যাকবিভাগের Read more

পানি পান করানো উত্তম সদকা-অফুরন্ত সওয়াব
পানি পান করানো উত্তম সদকা-অফুরন্ত সওয়াব

প্রচণ্ড গরমে পথচারীদের গলা শুকিয়ে আসে কখনো কখনো, পেয়ে বসে পিপাসা। এ সময় কাউকে পানি পান করানো পরম মানবিকতার প্রকাশ। Read more

কাতার ও ইরাকে ইরানি হামলার পর আরব আমিরাতের ফ্লাইট বাতিল
কাতার ও ইরাকে ইরানি হামলার পর আরব আমিরাতের ফ্লাইট বাতিল

কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এবং যাওয়া বেশ কয়েকটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন