নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাটি খননের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের আজহার আলীর বাড়ি থেকে পুলিশ মর্টার শেলটি উদ্ধার করে। এর আগে, শনিবার দুুপুর আড়াইটার দিকে উপজেলার দৈয়ারা গ্রামে এই ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার উপজেলার জয়াগ ইউনিয়নের দৈয়ারা গ্রামের মানিক মিস্ত্রির বাড়ির পাশে শ্রমিকরা মাটি খোঁড়ার কাজ করছিলেন। মাটি খননকালে দুপুর আড়াইটার দিকে হঠাৎ লোহার মতো একটি শক্ত বস্তুর সন্ধান পান তারা। কৌতূহলবশত সেটি পরিষ্কার করলে একটি শক্তিশালী ‘মর্টার শেল’ দৃশ্যমান হয়।পরবর্তীতে তারা পুলিশকে না জানিয়ে মর্টার শেলটি বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনার দু’দিন পর সোমবার দুপুরের দিকে জয়াগ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের আজহার আলীর বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, এটি দীর্ঘদিনের পুরোনো অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের হতে পারে।সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একই সাথে এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয়’র আগে স্থানীয় নির্বাচন চাইলেন সারজিস, জানালেন কারণও
জাতীয়’র আগে স্থানীয় নির্বাচন চাইলেন সারজিস, জানালেন কারণও

জাতীয় নির্বাচনের পূর্বে ঢাকা সিটি কর্পোরেশন সহ সকল স্থানীয় নির্বাচনের দাবি জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস Read more

১৬৯ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
১৬৯ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। দাসুন শানাকার বিধ্বংসী ইনিংসে বড় পুঁজি পেয়েছে Read more

ভোলায় পুকুরে বিষ দিয়ে ২ মণ মাছ নিধন
ভোলায় পুকুরে বিষ দিয়ে ২ মণ মাছ নিধন

মানুষের সাথে মানুষের অনেক রকমের সাথে শত্রুতা থাকে। তাই বলে মাছের সাথে? এ কেমন শত্রুতা? ভোলার দৌলতখানে সাইফুল্লাহ আবেদীন বাদল Read more

মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বন্দর ও পর্যটন নগরী মোংলার রেল স্টেশন হতে 'মোংলা-ঢাকা ও ঢাকা-মোংলা' দুটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মোংলায় মানববন্ধন ও রেলপথ Read more

ঈশ্বরদীতে ভুয়া জজ গ্রেপ্তার
ঈশ্বরদীতে ভুয়া জজ গ্রেপ্তার

নিজেকে সহকারী জজ পরিচয় দিয়ে এক নারীসহ পুলিশি পাহারায় রাত কাটানোর সহযোগিতা চেয়েছিলেন পুলিশের কাছে। অবশেষে পুলিশের হাতেই ধরা খেয়েছেন Read more

চাকসু নির্বাচন: ইশতেহার ঘোষণা করল ছাত্রদল সমর্থিত প্যানেল
চাকসু নির্বাচন: ইশতেহার ঘোষণা করল ছাত্রদল সমর্থিত প্যানেল

আগামী ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (৮ই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন