জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দিলে তার সমাধান রাজপথেই হবে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টায় হবিগঞ্জ পৌর টাউন হলে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, নির্বাচন কমিশনের কাছে শাপলা প্রতীক না দেওয়ার কোনো ব্যাখ্যা বা আইনগত যৌক্তিকতা নেই। ব্যক্তি, গোষ্ঠী বা কোনো এজেন্সির প্রভাবে কমিশন এ সিদ্ধান্ত নিচ্ছে বলে আমরা মনে করি। অথচ সব আইনি প্রক্রিয়া মেনেই আমরা বৈধভাবে প্রতীক চেয়েছি। কমিশন চাইলে সহজেই তা অন্তর্ভুক্ত করতে পারে। আমরা বিশ্বাস করি, এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে। প্রতীক না দিলে এর সমাধান হবে রাজপথে।জোট প্রসঙ্গে তিনি বলেন, সমমনোভাবাপন্ন দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। নির্বাচনের জন্য কাছাকাছি চিন্তার দলগুলোর ঐকমত্য জরুরি। একীভূত হওয়া বা এলায়েন্স—দুই দিক নিয়েই কথা চলছে। গণঅধিকার পরিষদের সঙ্গে আশানুরূপ আলোচনা হয়েছে। এবি পার্টিসহ অন্য দলগুলোর সঙ্গেও যোগাযোগ রয়েছে। তবে এখনই কোনো সিদ্ধান্ত জানানো সমীচীন নয়। সময়ই বলে দেবে কোনদিকে যাবে।সারজিস আলম আরও বলেন, শহীদ পরিবারকে ব্যবহার করে মামলা বাণিজ্যে জড়িয়ে যাচ্ছে কিছু মহল। বিভিন্ন রাজনৈতিক দলের প্রত্যক্ষ মদদে এই বাণিজ্য চলছে। মামলাবাজ বিএনপি, জামায়াত, এনসিপি কিংবা অন্য যে–কোনো দলের হোক, তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। নিরপরাধের হয়রানি কিংবা অপরাধীর রেহাই—দুটোরই বিরোধী এনসিপি।তিনি জানান, দেশের ও জনগণের জন্য কাজ করতে ইচ্ছুকদের যাচাই-বাছাই করেই দলে নেওয়া হবে। সংগঠন শক্তিশালী করা ও নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আগামী নভেম্বরের মধ্যে সারাদেশে কমিটি গঠন করা হবে। উত্তরাঞ্চলের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে দ্রুত আহ্বায়ক কমিটি করা হবে। আগামী ১৫ দিনের মধ্যে হবিগঞ্জের কমিটিও ঘোষণা দেওয়া হবে।এ সময় আরও উপস্থিত ছিলেন- উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক, মৌলভীবাজারের মুখ্য সংগঠক প্রীতম দাশ, সুনামগঞ্জের সংগঠক এহতেশাম হক প্রমুখ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজামুখী ত্রাণবাহী জাহাজ দখলে নিল ইসরায়েল
গাজামুখী ত্রাণবাহী জাহাজ দখলে নিল ইসরায়েল

গাজার জন্য ত্রাণ বহনকারী জাহাজ ‘ম্যাডলিন’কে গন্তব্যে পৌঁছাতে দেয়নি ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক অলাভজনক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) উদ্যোগে ইতালি Read more

নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরের গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল ওহাব আলী (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার Read more

সুনামগঞ্জ সীমান্তে ৬৫ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি ও গরু জব্দ  
সুনামগঞ্জ সীমান্তে ৬৫ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি ও গরু জব্দ  

সুনামগঞ্জের দুটি সীমান্ত এলাকা মানিল বিহিন ৬৫ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ী ও গরু জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।সোমবার (২৩ Read more

জাটকা ধরতে গিয়ে ইলিশ ধ্বংস হয়েছে : উপদেষ্টা ফরিদা আখতা
জাটকা ধরতে গিয়ে ইলিশ ধ্বংস হয়েছে : উপদেষ্টা ফরিদা আখতা

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, 'জাটকা ধরতে গিয়ে তারা ইলিশ ধ্বংস করে দিয়েছে।' এছাড়া ইলিশের রাস্তাগুলো Read more

১৪ বছর পরও ১১ জুলাই মিরসরাইয়ের বেদনার প্রতীক
১৪ বছর পরও ১১ জুলাই মিরসরাইয়ের বেদনার প্রতীক

চট্টগ্রামের মিরসরাইয়ে ২০১১ সালের ১১ জুলাই, সময় যেন থমকে গিয়েছিল। ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে সৈদালীতে ডোবার পানিতে উল্টে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন