যে সমাজ একসময় তাদের অবহেলিত করে রেখেছিল, সেই সমাজেই আজ নিজেদের জায়গা করে নিতে কলম ধরেছে তৃতীয় লিঙ্গের ২৮ শিক্ষার্থী। রংপুর তথা দেশের ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় ভূগোল ও পরিবেশ পরীক্ষায় দেখা মেলে তৃতীয় লিঙ্গের এই পরীক্ষার্থীদের। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এই এসএসসিপ্রোগ্রাম-২০২৬ শুরু হয় শুক্রবার থেকে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।টানা তিন ঘণ্টার পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষার্থীরা জানান, নানা প্রতিকূলতা অতিক্রম করে এই পর্যায়ে পৌঁছানো তাদের জন্য গর্বের বিষয়। শিক্ষা অর্জনের মাধ্যমে সমাজে নিজেদের অবস্থান আরও শক্ত করার প্রত্যাশা তাদের।পরীক্ষার্থী আনোয়ারা ইসলাম রানী বলেন, ‘এটি শুধু একটি পরীক্ষা নয়, আমাদের অস্তিত্বের স্বীকৃতি। আমরা দীর্ঘদিন অবহেলার শিকার হয়েছি। এখন সুযোগ পেয়েছি এটাই আমাদের বড় শক্তি। আমরা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে ও এবং সম্মানের সঙ্গে বাঁচতে চাই।’অন্য পরীক্ষার্থীরাও জানান, সরকারের দেওয়া সুযোগ কাজে লাগিয়ে তারা পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী।শিক্ষাবিদদের মতে, তৃতীয় লিঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছেন। তবে সাম্প্রতিক সময়ে সরকারি-বেসরকারি উদ্যোগে তাদের শিক্ষায় অন্তর্ভুক্তির পথ প্রসারিত হয়েছে। এবারের অংশগ্রহণ সেই ইতিবাচক পরিবর্তনেরই প্রতিফলন।সুশাসনের জন্য নাগরিক-সুজনের রংপুর জেলা সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বলেন, ‘শিক্ষা সবার মৌলিক অধিকার-এই বাস্তবতাকে সামনে এনে নতুন ইতিহাস গড়েছে রংপুরের তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী। তাদের অদম্য প্রচেষ্টা, সাহস, মনোবল এবং পারিপার্শ্বিক পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যাওয়ার যে আকাঙ্ক্ষা তা দৃষ্টান্ত ও অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রংপুর বিভাগের আঞ্চলিক ৯টি কেন্দ্রে মোট এক হাজার ১৩২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। এই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৫৯ জন।উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুলভিত্তিক এসএসসি প্রোগ্রামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা চালু করা হয়েছে। তাদের কোর্স ফি’র ৬০ শতাংশ মওকুফ করা হয়েছে, যা শিক্ষার সুযোগ আরও সহজ করেছে। পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মাহেদুল আলম বলেন, ‘একসঙ্গে ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর অংশগ্রহণ ব্যতিক্রমী ঘটনা। আমরা তাদের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করেছি, যাতে তারা কোনো ধরনের সংকোচ ছাড়াই পরীক্ষা দিতে পারেন।’রংপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মো. ফজলে নিজামি জানান, তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা যাতে কোনো বৈষম্যের শিকার না হন, সে জন্য সহায়ক পরিবেশ তৈরি করা হয়েছে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, শিক্ষা সবার মৌলিক অধিকার। লিঙ্গ পরিচয়ের কারণে কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেটিই আমাদের লক্ষ্য।সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ কেবল পরীক্ষায় অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সমাজে সমতা, সম্মান ও অধিকার প্রতিষ্ঠার পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বে ১৮০ কোটি মানুষ লিভার ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা
বিশ্বে ১৮০ কোটি মানুষ লিভার ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা

বিশ্বজুড়ে মেটাবলিক লিভার ডিজিজের বিস্তার নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, Read more

সমালোচনা-সন্দেহ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না: পরিবেশ উপদেষ্টা
সমালোচনা-সন্দেহ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও দায়-দায়িত্ব আছে। সরকারের সমালোচনা করার Read more

নেত্রকোনার মদনে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার
নেত্রকোনার মদনে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার মদনে ছয় বছর বয়সী সৌরভ নামের এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল প্রতিবেদন শেষে সোমবার (১৬ জুন) বিকালে Read more

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আন্দোলন স্থগিত
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আন্দোলন স্থগিত

চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যদের কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। তারা জানিয়েছেন, অনেকে আহত হওয়ায় এবং তৃণমূলের সদস্যদের একত্রিত করার Read more

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ধৈর্য ধারণের পরামর্শ দিল ইসরায়েল
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ধৈর্য ধারণের পরামর্শ দিল ইসরায়েল

ইরানে সামরিক অভিযান চালানো নিয়ে যুক্তরাষ্ট্রকে ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছে ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির বরাতে এ তথ্য জানা গেছে।যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার Read more

যুক্তরাষ্ট্রে উড্ডয়নের পরপরই বিমান বিধ্বস্ত, নিহত ৩
যুক্তরাষ্ট্রে উড্ডয়নের পরপরই বিমান বিধ্বস্ত, নিহত ৩

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিলে উড্ডয়নের পরপরই একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত তিনজন নিহত ও আরও ১১ জন আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন