চট্টগ্রামের পটিয়া উপজেলায় তালাবদ্ধ একটি বসতঘরে টিনের ছাউনি খুলে প্রবেশ করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার আশিয়া ইউনিয়নের আশিয়া মল্লাপাড়া নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ভুক্তভোগী গৃহকর্তা হাজী মোজাফফর আহমদ চৌধুরী (৬৫) শনিবার (২৫ এপ্রিল) দুপুরে পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে জানা যায়, ঘটনার আগের দিন বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে বড় মেয়ের বাড়িতে বেড়াতে যান মোজাফফর আহমদ চৌধুরী। যাওয়ার সময় তিনি নিজ ঘরের দরজায় তালা দিয়ে যান। তার অনুপস্থিতির সুযোগে রাত আনুমানিক ১টা থেকে ৩টার মধ্যে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ঘরের টিনের ছাউনি খুলে ভেতরে প্রবেশ করে।এরপর তারা ঘরের স্টিলের আলমারি ভেঙে নগদ ৪৮ হাজার টাকা, প্রায় ৬ ভরি ৮ আনা স্বর্ণালংকার, পরিবারের সদস্যদের ৩টি পাসপোর্ট, ৪টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ৩টি জন্ম নিবন্ধন সনদ চুরি করে নিয়ে যায়।অভিযোগে আরও উল্লেখ করা হয়, দুর্বৃত্তরা জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র রান্নাঘরে নিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়, ফলে সেগুলো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়।পরদিন সকাল ১০টার দিকে বাড়িতে ফিরে এসে গৃহকর্তা দেখতে পান, ঘরের দরজা ভেতর থেকে আটকানো। পরে রান্নাঘরের টিনের দরজা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে তিনি ঘরে প্রবেশ করেন এবং চুরির বিষয়টি নিশ্চিত হন। এরপর স্থানীয়দের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেন।ভুক্তভোগী মোজাফফর আহমদ চৌধুরী বলেন, “মেয়ের বাড়িতে যাওয়ার পর ফিরে এসে দেখি ঘরের ভেতর সবকিছু তছনছ। নগদ টাকা ও স্বর্ণালংকার কিছুই অবশিষ্ট নেই। এমনকি জমিজমার গুরুত্বপূর্ণ দলিলপত্রও আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগেও ঘর নির্মাণের সময় নথিপত্র খুঁজতে দুর্বৃত্তরা তাণ্ডব চালিয়েছিল।”এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক সময়ের কন্ঠস্বর-কে জানান, অভিযোগ পাওয়া গেছে এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
পুঠিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে অবৈধভাবে দখল করে রাখা প্রায় ১০০ কোটি টাকা সমমূল্যের সরকারি জমি দখলদারদের হাত থেকে উদ্ধার Read more

নিজের স্ত্রীকে ‘নারী প্রমাণে’ আদালতে যাবেন ফরাসি প্রেসিডেন্ট
নিজের স্ত্রীকে ‘নারী প্রমাণে’ আদালতে যাবেন ফরাসি প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের একটি আদালতে নিজের স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁকে একজন নারী প্রমাণ করতে ছবি ও বৈজ্ঞানিক প্রমাণ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।যুক্তরাষ্ট্রের Read more

কালিহাতীতে ৫টি দোকানে ২৬ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে ৫টি দোকানে ২৬ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের কালিহাতীতে ভোক্তাদের সাথে প্রতারণা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণের অভিযোগে মিষ্টির দোকানসহ ৫টি দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২৬ Read more

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নরসিংদীতে ফোনে কথা বলে রেললাইন দিয়ে হাটার সময় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার Read more

ভোলায় নারী মাদক কারবারিসহ আটক দুই
ভোলায় নারী মাদক কারবারিসহ আটক দুই

ভোলার তজুমদ্দিনে নুর নাহার নামের এক নারী মাদক কারবারির বসত ঘর থেকে ২ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ Read more

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, শিক্ষার্থীদের বিক্ষোভ
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় শ্রাবন্তী আক্তার (১৪) নামে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে।শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন