মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়ার পশ্চিম কান্দি এলাকায় একটি ভাড়া বাসার কক্ষ থেকে আব্দুল মালেক (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯টা ৫০ মিনিটে তার মরদেহ উদ্ধার করা হয়।জানা গেছে, শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে বাড়ির মূল ফটক ও কক্ষের দরজা হাইড্রোলিক যন্ত্রের সাহায্যে খুলে ভেতরে প্রবেশ করে একটি কক্ষে তাকে মৃত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।নিহত আব্দুল মালেক ঠাকুরগাঁও জেলার শাহপাড়া গ্রামের মৃত একাব্বর হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি সিমেন্ট কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।উদ্ধার শেষে মরদেহটি গজারিয়া থানার এসআই মাজাহারুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
