জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আগত পরীক্ষার্থী ও অবিভাবকদের পাশে দাঁড়িয়েছে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ শাখার ছাত্রশিবির। ‘হেল্প ডেস্ক’-এর মাধ্যমে তারা বিভিন্ন সেবা প্রদান করে।শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় গুরুদয়াল সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের মোবাইল, মানিব্যাগ, ভ্যানিটি ব্যাগসহ প্রয়োজনীয় জিনিসপত্র বিনামূল্যে নিরাপদে জমা রাখা এবং পরীক্ষা শেষে তা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়।“সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি”—এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি এ কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি পরীক্ষার্থীরা যাতে সহজে নিজেদের আসন খুঁজে পায়, সে জন্য কেন্দ্র নম্বর অনুযায়ী দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা করেন সংগঠনের নেতাকর্মীরা।তীব্র গরমে কোনো পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা, ঠান্ডা পানি ও শরবতের ব্যবস্থাও রাখা হয়। অভিভাবকদের জন্য আলাদা বসার স্থান তৈরি করে তাদের স্বাচ্ছন্দ্যের বিষয়টিও নিশ্চিত করা হয়। পরীক্ষা শেষে ‘হেল্প ডেস্ক’-এর সামনে দেখা যায় দীর্ঘ সারি। টোকেন দেখিয়ে শিক্ষার্থীরা তাদের জমা রাখা মূল্যবান জিনিসপত্র বুঝে নিচ্ছেন। একই সময়ে আরেকটি দল পরীক্ষার্থী ও তাদের স্বজনদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করে।রাফিহা নামের এক পরীক্ষার্থী বলেন, “আমি বাইরে থেকে এসেছি। ব্যাগ আর মোবাইল নিয়ে চিন্তায় ছিলাম। এখানে জমা রাখার ব্যবস্থা পেয়ে অনেক স্বস্তি পেয়েছি। আসন খুঁজে পেতেও ছাত্রশিবের লোকজন বেশ সাহায্য করেছে।”একজন অভিভাবক জানান, “এই গরমে বসার জায়গা আর পানির ব্যবস্থা করে দেওয়ায় খুব উপকার হয়েছে। সন্তান পরীক্ষা দিচ্ছে, আর আমরা ছাত্রশিবের ব্যবস্থাপনায় নিশ্চিন্তে অপেক্ষা করতে পারছি—এটাই বড় বিষয়।”গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আশিকুর রহমান বলেন, “ভর্তি পরীক্ষায় আসা শিক্ষার্থীরা যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই তারা নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারুক, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য।”ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পোল্যান্ডে ভারী তুষারপাত, মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট
পোল্যান্ডে ভারী তুষারপাত, মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট

পোল্যান্ডে ভারী তুষারপাতের কারণে রাজধানী ওয়ারশ এবং বাল্টিক বন্দর শহর দানস্কের মধ্যবর্তী মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার Read more

দেশের উদ্দেশে লন্ডন ছাড়লেন প্রধান উপদেষ্টা
দেশের উদ্দেশে লন্ডন ছাড়লেন প্রধান উপদেষ্টা

চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান Read more

ফের বিতর্কে লাল খাঁ: এবার যুবদল নেতাকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ
ফের বিতর্কে লাল খাঁ: এবার যুবদল নেতাকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে চাঁদা না দেওয়ায় ফারুক হোসেন নামে এক যুবদল নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ Read more

ডাকসু নির্বাচন মডেল হিসেবে কাজ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ডাকসু নির্বাচন মডেল হিসেবে কাজ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন মডেল হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি Read more

আব্দুল্লাহপুরে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৪
আব্দুল্লাহপুরে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৪

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর থেকে চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তারা হলেন মো. হেলাল Read more

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের প্রাণ গেছে। এই সময়ে নতুন আক্রান্ত ১৯৪ জন হাসপাতালে ভর্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন