আসন্ন ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ৪টি টিকিট বিক্রির জন্য ফিফার পুনঃবিক্রয় সাইটে রাখা হয়েছে, যার প্রতিটির মূল্য প্রায় ২৩ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এই টিকিটগুলোর দাম সব মিলিয়ে ২৮ কোটি ২২ লাখ টাকা! এমনই খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।নিউজার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে আগামী ১৯ জুলাই বসবে বিশ্বকাপ ফাইনালের আসর। এই ফাইনালের জন্য এই ২৩ লাখ ডলারের টিকিটগুলোর আসন ৪৫ নম্বর সারির ১২৪ নম্বর ব্লকে ৩৩-৩৬ পর্যন্ত।মূল টিকিটের দাম নিয়ন্ত্রণে রাখতে পারলেও ফিফার রিসেল বা এক্সচেঞ্জ মার্কেটপ্লেসে দাম নির্ধারণ নিয়ন্ত্রণ করতে পারে না ফিফা। তবে প্রত্যেক টিকিটের জন্য ক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ এবং বিক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ ফি পাবে, সেক্ষেত্রে এই টিকিট বিক্রি হলে একটা বড় অংশ যাবে ফিফার পকেটেই।তবে আনুষ্ঠানিকভাবেও আসছে বিশ্বকাপের টিকিটের দাম কম হবে না। ২০২২ বিশ্বকাপের তুলনায় যে অন্তত ৪ গুণ বেশি দামে কিনতে হবে টিকিট, এই খবর জানা গিয়েছিল আগেই। বিশ্বকাপের ফাইনালে পরিস্থিতিটা কঠিনই। টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ১০ হাজার ৯২৩ ডলার। যা বাংলাদেশি অর্থে প্রায় ১৩ লাখ টাকা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুর মেডিকেলে নবজাতক কন্যা শিশুকে রেখে মা উধাও
দিনাজপুর মেডিকেলে নবজাতক কন্যা শিশুকে রেখে মা উধাও

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে একটি নবজাতক কন্যা শিশুকে রেখে মা উধাও হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এই হৃদয়বিদারক ঘটনা Read more

পাপিয়া দম্পতির সাড়ে ৩ বছরের কারাদণ্ড
পাপিয়া দম্পতির সাড়ে ৩ বছরের কারাদণ্ড

সোয়া ৬ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার Read more

নকল জুতা-অনুমোদনহীন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান
নকল জুতা-অনুমোদনহীন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান

পাহাড়, নদী আর সবুজের বুকে গড়ে ওঠা এ অঞ্চলের মানুষ আজ ভুগছে এক অদৃশ্য দানবের হাতে। নামীদামি ব্র্যান্ডের নকল জুতা Read more

ভোলায় বাস-সিএনজি শ্রমিকদের সংঘর্ষ, বাস শ্রমিকদের ধর্মঘট ঘোষণা
ভোলায় বাস-সিএনজি শ্রমিকদের সংঘর্ষ, বাস শ্রমিকদের ধর্মঘট ঘোষণা

ভোলার চরফ্যাশনে বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে যাত্রী উঠানোকে কেন্দ্র দু'পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় বাস শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট Read more

দেশে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি
দেশে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৩২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (০৯ আগস্ট) স্বাস্থ্য Read more

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করবে, দলীয়করণের কোনো সুযোগ নেই: আমির খসরু
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করবে, দলীয়করণের কোনো সুযোগ নেই: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্ববিদ্যালয় হবে জ্ঞানচর্চার জায়গা, এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই। আইনের ঊর্ধ্বে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন