নতুন কুড়ি স্পোর্টস কার্যক্রমের ব্যাপক প্রচার-প্রচারণা বৃদ্ধি, অবহিতকরণ এবং সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে মাদারীপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুরের জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার।তিনি বলেন, দেশের ক্রীড়া উন্নয়নে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে প্রধানমন্ত্রী আগামী ২ মে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনের মধ্য দিয়ে সারাদেশে একযোগে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে।তিনি আরও জানান, কর্মসূচি বাস্তবায়নে মাধ্যমিক বিদ্যালয়ের ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অনলাইন কিংবা অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানরা শিক্ষার্থীদের উৎসাহিত করবেন এবং নিবন্ধনে সহায়তা করবেন।জেলা প্রশাসক বলেন, শিশু-কিশোরদের মেধা ও খেলাধুলার দক্ষতা বিকাশে নতুন কুড়ি স্পোর্টস কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই কার্যক্রমকে সফল করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচার-প্রচারণার মাধ্যমে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে নিয়মিত আয়োজন ও প্রতিযোগিতার পাশাপাশি অভিভাবকদের সচেতন করাও জরুরি। এ ক্ষেত্রে সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরে জনগণকে উদ্বুদ্ধ করতে বড় ভূমিকা রাখতে পারেন।মতবিনিময় সভায় জেলা প্রশাসনের কর্মকর্তারা নতুন কুড়ি স্পোর্টস কার্যক্রমের লক্ষ্য, পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাঠ পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, খেলোয়াড় বাছাই, প্রশিক্ষণ এবং অংশগ্রহণকারীদের নিবন্ধন প্রক্রিয়া নিয়েও আলোচনা করা হয়।সভায় উপস্থিত সাংবাদিকরা কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন এবং জেলার প্রত্যন্ত অঞ্চলে প্রচারণা আরও জোরদার করার আহ্বান জানান।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নায়ন ও মানব সম্পদ ব্যবস্তাপনা) জুয়েল আহমেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা)মিল্লাত হোসেনসহ অন্যান্য কর্মকর্তা, ক্রীড়া সংশ্লিষ্ট প্রতিনিধি এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নবাবগঞ্জে গাড়ি চালকের মৃত্যু
ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নবাবগঞ্জে গাড়ি চালকের মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নিচে চাপা পড়ে নাইমুল হাসান (১৮) নামে এক যুবক নিহত Read more

এবার এইচএসসিতে জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪ জন
এবার এইচএসসিতে জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪ জন

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় সাড়ে ৭৬ হাজার কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ৬৯ Read more

২৫ জুন: নামাজের সময়সূচি
২৫ জুন: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি Read more

হবিগঞ্জের ৩টি আসনে মনোনয়ন পেলেন গউছ, জীবন ও ফয়সল
হবিগঞ্জের ৩টি আসনে মনোনয়ন পেলেন গউছ, জীবন ও ফয়সল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে Read more

সিজারে শিশুর পা ভেঙে ফেলার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
সিজারে শিশুর পা ভেঙে ফেলার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

পটুয়াখালীর কলাপাড়ায় সিজারিয়ান অপারেশনের সময় এক নবজাতকের বাম পা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে চিকিৎসক ডা. পার্থ সমদ্দার বিরুদ্ধে। বিষয়টি ধামাচাপা দিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন