অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্ববিদ্যালয় হবে জ্ঞানচর্চার জায়গা, এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই। আইনের ঊর্ধ্বে গিয়ে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না এবং ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।আজ শুক্রবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, আমরা একটি স্থিতিশীল, সংবেদনশীল ও সহনশীল রাজনীতির পথে এগোচ্ছি। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। সমাজে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে, যাদের প্রকৃত অর্থে কোনো রাজনৈতিক পরিচয় নেই। আইনের বাইরে যাওয়ার সুযোগ কারও নেই। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে স্বচ্ছতার ওপর জোর দিয়ে তিনি বলেন, দেশে বিদ্যুৎ সংকট নেই, এ কথা বলার সুযোগ নেই। তবে এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়, বৈশ্বিক সংকট। জনগণের কষ্টের কথা বিবেচনা করে আমরা জ্বালানির মূল্য সামান্য বৃদ্ধি করেছি, যেখানে প্রতিবেশী দেশগুলোতে দাম অনেক বেশি বেড়েছে। আমাদের ব্যবস্থাপনা ভালো বলেই এখনো ফ্যাক্টরি বা লাইট বন্ধ করতে হয়নি। অনেক দেশে কারফিউ পর্যন্ত হয়েছে, কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশে সেই অবস্থা হবে না।ব্যাংক খাতের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, বিগত সময়ে দেশ থেকে প্রায় ২৩০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। ব্যাংকগুলো লুটপাট করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে ব্যাংকগুলো প্রায় খালি এবং শেয়ারবাজার অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে। জনগণ তাদের জমানো অর্থ তুলতে গিয়ে সমস্যায় পড়ছেন। এই ধ্বংসস্তূপ থেকে ব্যাংক খাতকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সময় লাগবে, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তীব্র শীত কাপছে চুয়াডাঙ্গা, সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস
তীব্র শীত কাপছে চুয়াডাঙ্গা, সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস

ঘন কুয়াশা ও দিনের তাপমাত্রা ক্রমশ কমে যাওয়ায় চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বেড়েছে। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় মৌসুমের Read more

কুষ্টিয়ায় নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
কুষ্টিয়ায় নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুষ্টিয়ার মিরপুরে মালিহাদ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (৩১ আগস্ট) Read more

পাকিস্তান থেকে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছেন শান্ত-লিটনরা
পাকিস্তান থেকে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছেন শান্ত-লিটনরা

পাকিস্তানের বিপক্ষে গতকাল শেষ টি-টোয়েন্টি ম্যাচেও হারের মুখ দেখেছে বাংলাদেশ দল। ব্যাট হাতে বড় রান তোলার পর বোলাররা ছিলেন ছন্নছাড়া। Read more

১৪ বছর অপেক্ষার পর ঢাকা-করাচি ফ্লাইট চালু হচ্ছে ২৯ জানুয়ারি
১৪ বছর অপেক্ষার পর ঢাকা-করাচি ফ্লাইট চালু হচ্ছে ২৯ জানুয়ারি

দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি–ঢাকা Read more

মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ
মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ

টাঙ্গাইলের মির্জাপুরে নিজের মাকে লাঠি দিয়ে আঘাত করে হত্যার পর নিজেই থানায় আত্মসমর্পণ করেছে ঘাতক ছেলে ইউনুস মন্ডল (২৫)। শুক্রবার (২৫ Read more

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় আঙুলের ছাপ যুক্ত হচ্ছে
মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় আঙুলের ছাপ যুক্ত হচ্ছে

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। জালিয়াতি রোধে এবার থেকে স্বাস্থ্য পরীক্ষায় বায়োমেট্রিক যাচাইকরণ তথা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন