মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপে বসার কোনো পরিকল্পনা ইরানের নেই বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসলামাবাদে যাওয়াকে ‘সরকারি সফর’ বলেও উল্লেখ করেছেন তিনি।শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তিনি সেখানে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইসমাইল বাঘায়েই বলেন, “আমরা একটি সরকারি সফরে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছি। যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া আগ্রাসী যুদ্ধের অবসান এবং আমাদের অঞ্চলে শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে পাকিস্তানের চলমান মধ্যস্থতা ও সদিচ্ছার অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।”“ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই। ইরানের পর্যবেক্ষণগুলো পাকিস্তানকে জানানো হবে।”গতকাল শুক্রবার রাতে একটি ছোটো প্রতিনিধি দলকে নিয়ে পাকিস্তানে গিয়েছেন সৈয়দ আরাগচি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, আরাগচি ও তার নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধিদের আগমণ উপলক্ষে নিশ্ছিদ্র করা হয়েছে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা।ইসলামাবাদে অবতরণের পর আরাগচি ও তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সদস্যরা সোজা সেরেনা হোটেলে চলে যান; সেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন তিনি।ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দ্বন্দ্বের জেরে ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বেঁধে যাওয়ার ৪০ দিন পর, ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। তারপর গত ১১ এপ্রিল  এই সেরেনা হোটেলেই প্রথম দফা সংলাপে বসেছিলেন যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিরা। সেই সংলাপে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানি প্রতিনিধি দলের নেতা ছিলেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। সেই সংলাপে ইরানি প্রতিনিধি দলের সদস্য ছিলেন আরাগচিও।১১ এপ্রিলের সেই  সংলাপের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তি ও সমঝোতা চুক্তি স্বাক্ষর; কিন্তু ২১ ঘণ্টা ধরে বৈঠক ও আলোচনার পরও ব্যর্থ হয় সেই সংলাপ, চুক্তি স্বাক্ষর না করেই ফিরে যান ভ্যান্স এবং ঘালিবাফ।প্রথম দফা সংলাপের ব্যর্থতার পর দ্বিতীয় দফা সংলাপের সম্ভাবনা নিয়ে যখন আলোচনা চলছে, সে সময়েই ইসলামাবাদ সফরে গেলেন সৈয়দ আরাগচি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে বিক্ষোভে ১২ হাজার মানুষ নিহত
ইরানে বিক্ষোভে ১২ হাজার মানুষ নিহত

ইরানে গত দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে প্রায় ১২ হাজার মানুষ নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বেশি—প্রায় ২০ হাজার হতে Read more

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারী আটক
চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারী আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফেনসিডিল পাচারের সময় ৬০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারী আটক হয়েছে।আটককৃত দুই মাদক পাচারকারী হলো, দামুড়হুদা উপজেলার সদরের Read more

আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। মাঠের খেলার বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে দুই দলের মধ্যকার নানা ঘটনা নিয়ে পরিস্থিতি Read more

প্রধানমন্ত্রীত্ব হারিয়ে সংস্কৃতিমন্ত্রী হলেন পেতংতার্ন সিনাওয়াত্রা
প্রধানমন্ত্রীত্ব হারিয়ে সংস্কৃতিমন্ত্রী হলেন পেতংতার্ন সিনাওয়াত্রা

কল রেকর্ড  ফাসেঁর জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হওয়ার পর থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভায় সংস্কৃতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রা। বৃহস্পতিবার Read more

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আসতে পারে যেসব সিদ্ধান্ত
উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আসতে পারে যেসব সিদ্ধান্ত

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা টানা আন্দোলন Read more

ইরানে টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ
ইরানে টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ

ইরানে টানা ৩৭ দিন ধরে বন্ধ রয়েছে ইন্টারনেট। আর ইন্টারনেট বন্ধের এ ঘটনা এখন যেকোনো দেশে জাতীয় পর্যায়ের নেট বন্ধের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন