চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফেনসিডিল পাচারের সময় ৬০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারী আটক হয়েছে।আটককৃত দুই মাদক পাচারকারী হলো, দামুড়হুদা উপজেলার সদরের দশমী পাড়ার মোঃ আবেদ আলীর ছেলে মোঃ মামুন আলী (৩৩), ও মৃত শরমান দফাদারের ছেলে মোঃ রুহুল (৩০)।শনিবার (১০ মে) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার পুড়াপাড়া মাঠের উত্তর পাশে পাঁকা রাস্তার উপর চুয়াডাঙ্গা ডিবি পুলিশ মাদক বিরোধী এক অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ দু’মাদক পাচারকারী আটক করেন।জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্রে জানাযায়, পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার দিকনির্দেশনায় শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ দামুড়হুদা উপজেলার পুড়াপাড়া মাঠের উত্তর পাশে পাঁকা রাস্তার উপর মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়।এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল পাচারকারী কয়েক জন পালিয়ে গেলেও ৬০ বোতল ফেনসিডিলসহ মামুন আলী ও রুহুল আটক হয়।দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদি জানান, গ্রেফতারকৃত দু’মাদক পাচারকারীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের পারমাণবিক স্থাপনার কিছুই করতে পারেনি ইসরায়েল
ইরানের পারমাণবিক স্থাপনার কিছুই করতে পারেনি ইসরায়েল

ইরানের পারমাণবিক স্থাপনায় বেশ কয়েক দফায় হামলা চালিয়েছে । এসব হামলায় পরমাণু স্থাপনার কিছুই করতে পারেনি বলে জানিয়েছেন ইরানের পারমাণবিক Read more

ভারতে কাশ্মীরি শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ
ভারতে কাশ্মীরি শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত মঙ্গলবার সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দেশজুড়ে বিভিন্ন জায়গায় কাশ্মীরি শিক্ষার্থীরা হয়রানির শিকার Read more

শান্তি আলোচনার মাঝেই রাশিয়ার ট্রেনে ইউক্রেনের হামলা, ‘বেঁচে নেই কেউ’
শান্তি আলোচনার মাঝেই রাশিয়ার ট্রেনে ইউক্রেনের হামলা, ‘বেঁচে নেই কেউ’

রাশিয়ার জ্বালানীবাহী একটি হামলা চালিয়েছে ইউক্রেনের নাশকতাকারীরা। ইউক্রেনপন্থি সূত্র জানিয়েছে, ভিন্নধর্মী এ হামলা চালানো হয়েছে রাশিয়ার দখলে থাকা জাপোরিঝিয়া অঞ্চলে।সেন্টার Read more

নতুন মৌসুমে নতুন অস্ত্র নিয়ে ম্যানসিটির দুর্দান্ত শুরু
নতুন মৌসুমে নতুন অস্ত্র নিয়ে ম্যানসিটির দুর্দান্ত শুরু

মৌসুম শুরুর আগে শক্তি বাড়াতে তিজ্জানি রেইন্ডার্সও রায়ান চেরকিদের দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে মৌসুম শুরুর ম্যাচে জ্বলে উঠেছেন Read more

হাসিনা দেশকে ধ্বংস করে ভারতের গোলামী করেছে: খন্দকার নাসির
হাসিনা দেশকে ধ্বংস করে ভারতের গোলামী করেছে: খন্দকার নাসির

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা এই দেশের অর্থনীতি ব্যবস্থা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন